Tuesday, June 23, 2026

Covaxin: ৬ – ১২ বছরের শিশুদের টিকায় ছাড়পত্র ডিসিজিআই-এর

Date:

Share post:

করোনা (Corona)মোকাবিলায় তৎপর প্রশাসন। চতুর্থ ঢেউ এর প্রভাব থেকে শিশুদের বাঁচাতে এবার জরুরিকালীন ভিত্তিতে কোভ্যাক্সিন(Covaxin) দেওয়ার অনুমতি মিলল,স্বস্তিতে অভিভাবকরা।

দাপট দেখাচ্ছে করোনা (Corona) ভাইরাস, লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Corona) আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪৮৩ জন। গতকাল সংখ্যাটা আড়াই হাজারের সামান্য বেশি। আশঙ্কা করা হচ্ছে করোনার চতুর্থ ঢেউ এর প্রভাব সবথেকে বেশি পড়তে পারে শিশুদের উপর। তাই এবার জরুরিকালীন ভিত্তিতে শিশুদের টিকাকরণে মিলল ছাড়পত্র। ৬ থেকে ১২ বছর বয়সী শিশুদের ক্ষেত্রে ভারত বায়োটেকের (Bharat Biotech) তৈরি কোভ্যাক্সিন(Covaxin) ব্যবহার করা যাবে জানালো ডিসিজিআই(DCGI)।

সার্বিকভাবে এখনও দেশের দৈনিক করোনা পরিসংখ্যান বেশ উদ্বেগের। চিকিৎসকেরা বারবার বলছেন যত দ্রুত সম্ভব টিকাকরণ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এই অবস্থায় ভারতের ড্রাগস কন্ট্রোলার জেনারেল বা ডিসিজিআই (DCGI), ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিনকে ৬ থেকে ১২ বছর বয়সী শিশুদের উপর জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে। যদিও কবে থেকে এই ভ্যাকসিন দেওয়া শুরু হবে তা এখনও স্পষ্ট করে কিছু জানানো হয় নি কেন্দ্রের তরফে।

প্রসঙ্গত ১২ থেকে ১৮ বছর বয়সীদের টিকা দেওয়ার কাজ চলছে। এবার ৬ থেকে ১২ বছরের শিশুদের কোভ্যাক্সিন দেওয়া শুরু হলে তা যথেষ্ট কার্যকরী হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে মোট ১৮৭ কোটি ৯৫ লক্ষের বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে।

Related articles

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...