Friday, April 3, 2026

জল্পনাই সার: কংগ্রেসে যোগ দিচ্ছেন না, টুইটে জানালেন পিকে

Date:

Share post:

গান্ধী পরিবারের সদস্যদের সঙ্গে দফায় দফায় বৈঠকের পর দেশজুড়ে জল্পনা তৈরি হয়েছিল কংগ্রেসে(Congress) যোগ দিয়ে চলেছেন ভোট কুশলী প্রশান্ত কিশোর। তবে জল্পনাই সার। বুধবার টুইট করে প্রশান্ত কিশোর(Prashant Kishor) জানিয়ে দিলেন, দলে যোগদানের প্রস্তাব দেওয়া হলেও লোভনীয় এই প্রস্তাব তিনি ফিরিয়ে দিয়েছেন। তাঁর যোগদানের চেয়েও কংগ্রেসের এই মুহূর্তে সবচেয়ে বেশি যা প্রয়োজন তা হল সংকট থেকে বেরিয়ে আসা। আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে পিকের যোগ না দেওয়ার বিষয়টি এদিন কংগ্রেসের তরফেও জানিয়ে দেওয়া হয়েছে।

এদিন টুইট করে প্রশান্ত কিশোর জানান, “আমি কংগ্রেসে যোগ দেওয়ার লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিয়েছি। কারণ আমার মতে এই মুহূর্তে আমার থেকেও কংগ্রেসের যেটা বেশি প্রয়োজন, সেটা হল নেতৃত্ব এবং সাংগঠনিক খোলনলচে বদলে দলের গভীর সংকট দূর করার সদিচ্ছা।” পিকের পাশাপাশি আনুষ্ঠানিক ভাবে তাঁর দলে যোগ না দেওয়ার বিষয়টি ঘোষণা করে কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা টুইটে জানান, “প্রশান্ত কিশোরের সঙ্গে আলোচনা এবং তাঁর প্রেজেন্টেশনের পর কংগ্রেস সভানেত্রী ২০২৪ লোকসভা নির্বাচনকে সামনে রেখে একটি বিশেষ দল গঠন করেছেন। কংগ্রেস সভানেত্রী প্রশান্ত কিশোরকেও দলে যোগ দিয়ে এই গ্রুপের অংশ হিসাবে বিশেষ দায়িত্ব দিতে চেয়েছিলেন। কিন্তু তিনি সেই প্রস্তাব প্রত্যখ্যান করেছেন। তবে তিনি দলের জন্য যে পরামর্শগুলি দিয়েছেন এবং পরিশ্রম করেছেন, আমরা সেটাকে সম্মান করি।”

আরও পড়ুন:Punjab Kings: অর্শদীপের পারফরম্যান্স মন কেড়েছে ময়ঙ্কের, সাংবাদিক সম্মেলনে প্রশংসায় মাতলেন তিনি

তবে দলে যোগদানের বিষয়টি এতদূর গড়িয়ে যাওয়ার পর হঠাৎ পিকের সিদ্ধান্ত বদলের পিছনে রাজনৈতিক মহলের অনুমান, কংগ্রেসে যোগদানের বিষয়ে প্রশান্ত কিশোর সোনিয়া গান্ধীকে বেশকিছু শর্ত দিয়েছিলেন যা মানতে রাজি হননি সোনিয়া গান্ধী। দলে যোগ দেওয়ার জন্য প্রশান্তকে অন্য সমস্ত দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার প্রস্তাব দিয়েছিল কংগ্রেস। কিন্তু তারপরেও তিনি টিআরএস সুপ্রিমো কেসিআরের (KCR) সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন। তাঁর প্রাক্তন সংস্থা আই-প্যাক (I-PAC) টিআরএসের সঙ্গে চুক্তিও করেছে। তবে কি সেইজন্য পিছিয়ে এলেন পিকে? প্রশ্ন কিন্তু উঠছেই।




Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...