Saturday, June 20, 2026

কাজ না পেয়ে হতাশায় চাকরি খোঁজা ছেড়েছেন ৪৫ কোটি ভারতীয়, প্রকাশ্যে রিপোর্ট

Date:

Share post:

দেশব্যাপি উন্নয়নের ঢাক ঢোল পেটানোর পাশাপাশি বেকার যুবকদের(Jobless youth) কর্মসংস্থানের গালভরা প্রতিশ্রুতি দিয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। তবে প্রধানমন্ত্রীর এই প্রতিশ্রুতি নেহাতই যে মরীচিকা তা স্পষ্ট হচ্ছে ক্রমশ। সম্প্রতি যে রিপোর্ট প্রকাশ্যে এসেছে তাতে দেখা যাচ্ছে, গোটা ভারতে কর্মক্ষম ৯০ কোটি মানুষের অর্ধেকের বেশি ইদানিং চাকরি খোঁজা ছেড়ে দিয়েছেন। মহিলাদের ক্ষেত্রেও পরিস্থিতি আরও ভয়াবহ।

মুম্বইয়ের বেসরকারি সমীক্ষা সংস্থা ‘সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি’র তরফে সম্প্রতি এক রিপোর্ট প্রকাশ্যে এসেছে যেখানে দেখা যাচ্ছে, ২০১৭ সালে যখন দেশে করোনার নামগন্ধ ছিল না ঠিক সেই সময় থেকে এই ঘটনার সূত্রপাত। তারপর পরবর্তী পাঁচ বছরে শ্রমিকদের কাজে যোগদানের হার ৪৬ থেকে নেমে দাঁড়িয়েছে ৪০ শতাংশে। মহিলাদের মধ্যে এই প্রবণতা আরও মারাত্মক। ওই পাঁচ বছরে ধাপে ধাপে প্রায় দু’কোটি মহিলা কর্মক্ষেত্র থেকে সরে গিয়েছেন। রিপোর্টে দাবি করা হয়েছে দেশে কর্মক্ষম মহিলাদের মধ্যে মাত্র ৯ শতাংশ আপাতত কাজে যুক্ত রয়েছেন বা কাজ খুঁজছেন। যোগ্যতা অনুযায়ী কাজ না মেলায় দেশের কমবেশি ৯০ কোটি কর্মক্ষম মানুষের মধ্যে অর্ধেকই আর কাজ চান না। রিপোর্টে দাবি এর জেরে, কর্মক্ষম তরুণ প্রজন্মের সার্বিক অবদানের ডিভিডেন্ড পাওয়া থেকেই বঞ্চিত হবে গোটা দেশ। সর্বোপরি মাঝামাঝি আয়ের আবর্তে বাঁধা পড়বে দেশের আমজনতা, যা সমাজে অসাম্য আরও বাড়িয়ে তুলবে।




Related articles

ইচ্ছে করে গোপন রাখা হয় শ্যামাপ্রসাদের ইতিহাস! নিশানায় বিরোধীরা, বাংলার হৃত গৌরব ফেরানোর বার্তা মোদির

১৯৪৬ সালে পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা করে দেওয়ার ষড়য্ন্ত্র রুখে দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কিন্তু প্রায় কেউই সেই ইতিহাসের...

টোল ট্যাক্স নিয়ে বচসা, ঝুলন্ত অবস্থাতেই টোলকর্মীকে নিয়ে ছুটল গাড়ি

ভয়ঙ্কর ঘটনা! ১২ কিলোমিটার ঝুলন্ত অবস্থায় টোল প্লাজার (Toll Plaza Incident) কর্মীকে নিয়ে ছুটে গেল একটি গাড়ি। ইতিমধ্যেই...

‘পুশ-ইন’ বিতর্কে শাহ-শুভেন্দুর বিরুদ্ধে বিক্ষোভ ঢাকায়

জোর করে সীমান্ত পার করানোর প্রতিবাদে (Push-In Controversy) ঢাকার ভারতীয় হাই কমিশনের সামনে বিশাল বিক্ষোভ নতুন রাজনৈতিক দল...

মহারাষ্ট্রে হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ধসে বিপর্যয়! পিষ্ট হয়ে মৃত অন্তত ৬, ধ্বংসস্তূপে আটকে বহু 

শনিবার বিকেলে এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হল মহারাষ্ট্র। রাজ্যের পারভানি জেলায় একটি হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ভেঙে পড়ে...