Tuesday, May 26, 2026

চন্দ্রর দাবি বনাম চন্দ্রচূড়ের যুক্তিতে ফের সরগরম নেতাজি অন্তর্ধান রহস্য

Date:

Share post:

ফের নেতাজি অন্তর্ধান রহস্য নিয়ে বিতর্ক। মন্দিরে রাখা চিতাভস্ম এনে পারলৌকিক ক্রিয়া না কি ডিএনএ টেস্ট- (DNA Test) এই নিয়েই এখন তরজা তুঙ্গে। আর এই দড়ি টানাটানির এক পাশে নেতাজির পরিবারের অন্যতম সদস্য চন্দ্রকুমার বসু (Chandra Kumar Bose) ও অন্যদিকে নেতাজি সম্পর্কিত গবেষক, লেখক ও ইতিহাসবিদ চন্দ্রচূড় ঘোষ (Chandrachur Ghosh)।

জাপান থেকে চিতাভস্ম এনে শ্রাদ্ধ করতে চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন নেতাজি পরিবারের সদস্য তথা বিজেপি নেতা চন্দ্র বসু। কিন্তু এখানেই প্রশ্ন উঠছে, তাইহকু বিমানবন্দরে সুভাষচন্দ্র বসুর (Subhas Chandra Bose) যে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে- সে বিষয়ে তিনি কীভাবে নিশ্চিত হলেন? এই বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন বসু পরিবারেরই অন্যতম বরিষ্ঠ সদস্য জয়ন্তী রক্ষিত। আর নেতাজি -গবেষক চন্দ্রচূড় ঘোষের অভিযোগ, চন্দ্র বসু রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য এই কাজ করতে চাইছেন।

তাইওয়ান সরকার দুর্ঘটনার কথা অস্বীকার করা সত্ত্বেও কেন সেই তত্ত্বে অনড়? বেসরকারি হাতের লেখা বিশেষজ্ঞদের মত কেন উড়িয়ে দেওয়া হয়েছে? কেন মুখার্জি কমিশন যে রিপোর্ট দিয়েছিল, তা মানা হয়নি? কেন গুমনামী বাবার ডিএনএ পরীক্ষার ইলেকট্রোফেরোগ্রাম সিএফএসএলকে বলে সামনে আনা হচ্ছে না? এইরকমই একগুচ্ছ প্রশ্ন তুলেছেন চন্দ্রচূড় ঘোষ। এমনকী, ডিএনএ টেস্টেরও দাবি জানিয়েছেন তিনি। নেতাজি গবেষক বলেন, ফাইল প্রকাশের ৬ বছর পরে কী এমন তথ্য মিলল যে, প্রমাণিত হল বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়েছে।

আরও পড়ুন:শ্রীনগরে কাজে গিয়ে গুলিবিদ্ধ মালদহের দুই যুবকের স্বাস্থ্যের খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী

চন্দ্র বসুর তথ্য মানছেন না নেতাজি পরিবারের আরেক সদস্য অশোকনাথ বসুর কন্যা জয়ন্তী রক্ষিত। চন্দ্র বসুকে কটাক্ষ করে তিনি বলেন, ”বিজেপিতে পাত্তা পায় না বলে শুনেছি। পারিবারিক প্ল্যাটফর্ম থাকা সত্ত্বেও তেমন কিছু করতে পারল না।” কেন্দ্রের ফাইল প্রকাশের পর নরেন্দ্র মোদির পাশে থেকেই তাঁরা দেখেছিলেন জওহরলাল নেহরুর চিঠি। যেখানে বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়েছে এমন কোনও প্রমাণের কথার উল্লেখ নেই। ফলে চন্দ্র বসুর দাবি ও চন্দ্রচূড় ঘোষের যুক্তিতে ফের সরগরম নেতাজি অন্তর্ধান রহস্য।




Related articles

বলিউডে বয়কট ‘ধুরন্ধর’ রণবীর! কিন্তু কেন?

ধুলোয় মিশে গেল ধুরন্ধর-এর সাফল্য। ১০০০ কোটিরও বেশি কামিয়ে তিনি এখন ভারতীয় সিনেমার এক নম্বর সুপারস্টার। কিন্তু আচমকাই...

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেও মেডিক্যালে দালাল-রাজ ও রেফার হয়রানি! রাতারাতি অপসারিত সুপার

মুখ্যমন্ত্রীর পদে বসেই রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় অতি পরিচিত ‘রেফার’ সংস্কৃতি ও রোগীদের হয়রানি রুখতে ‘পইপই’ করে কড়া বার্তা...

উন্নয়ন, শিক্ষা ও দক্ষতা বৃদ্ধিতে জোর, ১১ জুন নীতি আয়োগের বৈঠকে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী

১১ জুন নয়াদিল্লিতে নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে অনুষ্ঠিত হতে...

মঙ্গলে কল্যাণীতে শুভেন্দুর মেগা প্রশাসনিক বৈঠক, তিন জেলার কাজের খতিয়ান নিতে মুখোমুখি মুখ্যমন্ত্রী

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী। মঙ্গলবার কল্যাণীতে উত্তর ২৪ পরগনা, নদিয়া এবং হুগলি— এই তিন জেলা নিয়ে এক উচ্চপর্যায়ের...