Wednesday, April 1, 2026

Entertainment: ‘সীতে’ আর ‘হনু’ শব্দের জেরে সেন্সর বোর্ডের কোপে বাংলা ছবি

Date:

Share post:

সেন্সরের (Censor board)কোপে বাংলা ছবি (Bengali Movie),ধর্মীয় ভাবাবেগে আঘাতের জেরে ‘আষাঢ়ে গপ্পো’(Ashare Goppo)নামক ছবি মুক্তি নিয়ে ধোঁয়াশা। বিষয়টি হাস্যকর, বলছেন ছবির পরিচালক অরিন্দম চক্রবর্তী (Arindam Chakraborty)।

বিনোদন জগত বারবার বাধার মুখে। শিল্পীর শিল্প সত্তাকে সেন্সরের(Censor board) কারণে মাথা নিচু করতে হয়েছে এর আগেও, ফের খবরের শিরোনামে সেন্সর বোর্ড। ঠিক কী ঘটেছে? জানা যায় ২০১২ সালে ‘আষাঢে গপ্পো’ নামে ছবিটি তৈরি করেছিলেন পরিচালক অরিন্দম চক্রবর্তী (Arindam Chakraborty)। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেন আবির চট্টোপাধ্যায়( Abir Chatterjee), রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh), পায়েল সরকার(Payel Sarkar),সম্পূর্ণা লাহিড়ী, খরাজ মুখোপাধ্যায়ের মতো তারকা। সেই সময় নানা কারণে ছবিটি মুক্তি পায়নি। এতদিন বাদে তা মুক্তির সম্ভাবনা তৈরি হওয়ায় সেন্সর বোর্ডের(Censor board) ছাড়পত্রের জন্য পাঠানো হয়। আর সেখানেই যত সমস্যা। জানা যায় ‘সীতে’ আর ‘হনু’ এই দুটি শব্দ ব্যবহার করা হয়েছে সিনেমার একটি দৃশ্যে। সেই কারণেই কোপ।

সিক্যোয়েন্সে একটি রামায়ণের দৃশ্যের শুটিং করা হচ্ছিল। সেখানেই ‘সীতে’ অর্থাৎ সীতা এবং ‘হনু’ অর্থাৎ হনুমান শব্দের উল্লেখ রয়েছে। শব্দ দু’টি একেবারেই নেতিবাচকভাবে ব্যবহার করা হয়নি। পরিচালকের কথায়, “সেন্সর বোর্ডকে কেউ যদি নিজের সম্পত্তি বানিয়ে নেয় কিছু তো বলার নেই। কিছু মানুষ, যাঁদের সিনেমা সম্পর্কে কোনও আইডিয়া নেই, তাঁরা যদি সেন্সর বোর্ডে থাকেন, যেটা হওয়ার সেটাই হচ্ছে।” পরিচালক জানান তাঁকে বলা হয় ‘হনু’ শব্দ বাদ দিতে হবে এবং ‘সীতে’ অর্থাৎ সীতা শব্দটিও একইভাবে মিউট করে দিতে হয়েছে পরিচালককে। রামায়ণকে বিকৃত করা হয়নি, কোনও অশ্লীলতা নেই তাহলে শুধুমাত্র ধর্মীয় ভাবাবেগে আঘাতের দোহাই দিয়ে কিসের জন্য এমন সিদ্ধান্ত?

বর্তমান পটভূমিকায় ‘আষাঢ়ে গপ্পো’সোশ্যাল স্যাটায়ার । খুব শিগগিরিই ছবিটি রিলিজ করার পরিকল্পনা রয়েছে পরিচালকের। তাঁর আগেই বিতর্কের মুখে পরিচালক অরিন্দম চক্রবর্তীর নতুন বাংলা ছবি ‘আষাঢ়ে গপ্পো’।

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...