Monday, June 8, 2026

নেশামুক্তি কেন্দ্রে পিটিয়ে খুন! ধৃত বাড়ির মালিক-সহ ৬

Date:

Share post:

চূড়ান্ত নিন্দনীয় ঘটনা। বেলঘরিয়ার (Belgharia) নেশামুক্তি কেন্দ্রে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ। বাড়ি মালিক-সহ গ্রেফতার ৬ জন। ধৃতদের বিরুদ্ধে খুন, সংগঠিত ভাবে অপরাধ ঘটানো-সহ বিভিন্ন ধারায় মামলা রুজু করেছে বেলঘরিয়া থানার পুলিশ। পাশাপাশি, ধৃতদের জিজ্ঞাসাবাদও করা হচ্ছে।

বেলঘরিয়ার যতীন দাস নগরের একটি নেশামুক্তি কেন্দ্রে মঙ্গলবার সুমন সর্দার (Suman Sardar) নামে কেষ্টপুরের (Kestopur) এক যুবককে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে বুধবার ৬ জনকে গ্রেফতার করেছে বেলঘরিয়া থানার পুলিশ। যে বাড়িতে নেশামুক্তি কেন্দ্র চলত সেই বাড়ির মালিক সুশান্ত সরকার ছাড়াও নেশামুক্তি কেন্দ্রের আরও পাঁচ কর্মী অমল দাস, অভিষেক সিং, অনীত ঘোষ, অভিজিৎ চক্রবর্তী এবং ঝুমা সরকারকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের জেরা করে ঘটনা সম্পর্কে বিস্তারিত জানতে চাইছেন তদন্তকারীরা।




Related articles

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...

বিশাখাপত্তনমে ইস্পাত প্ল্যান্টে অগ্নিকাণ্ড! গলিত লোহা ছিটকে মৃত ৫ শ্রমিক 

অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লী জেলার বিশাখাপত্তনম ইস্পাত কারখানায় (ভিএসপি) অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় স্টিল মেল্ট...

বৈভবের প্রশংসায় পঞ্চমুখ কঙ্গনা 

ভারতীয় ক্রিকেটে দেশজুড়ে উত্তেজনার সৃষ্টি করেছে মাত্র ১৫ বছর বয়সী এক কিশোর, বৈভব সূর্যবংশী। ভারতীয় টি-টোয়েন্টি দলে ডাক...

বিদ্রোহী সাংসদের বৈঠকের মধুরেণ সমাপয়েৎ! শতাব্দীর বাড়ির চা-চক্রে হাজির মুখ্যমন্ত্রী

দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রীর ভূপেন্দ্র যাদবের বাড়িতে বিদ্রোহী সাংসদের বৈঠকের মধুরেণ সমাপয়েৎ চারবারের তৃণমূল (TMC) সাংসদ শতাব্দী রায়ের (Shatabdi...