Friday, June 26, 2026

জুনেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের ফল

Date:

Share post:

জুন মাসের মাঝামাঝি সময়ে প্রকাশিত হবে চলতি বছরের  উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল।  উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি স্পষ্ট করেছেন যে আগামী জুন মাসে ফল প্রকাশের চেষ্টা করা হচ্ছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, ‘ চলতি বছরের পরীক্ষা  সবে পরীক্ষা শেষ হয়েছে। এখনও অনেক কাজ বাকি। চেষ্টা করা হচ্ছে  জুনের মাঝামাঝি উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করার।’

করোনা অতিমারির জেরে  গত দুবছর উচ্চমাধ্যমিক পরীক্ষাগ্রহণ সম্ভব হয়নি। ফলে অতিমারি পর্বের শেষে  এ বছরের পরীক্ষা ছিল যথেষ্টই গুরূত্বপূর্ণ। এ বছরই প্রথম পড়ুয়ারা নিজেদের স্কুলে  বসে পরীক্ষা দিয়েছে। অর্থাৎ পরীক্ষা হয়েছে হোম সেণ্টারে।  এ বছর মোট ৮ লক্ষেরও বেশি পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। সবদিক সামলে এ বছর হোম সেন্টারে পরীক্ষা পরিচালনা করা নিয়ে বেশ চ্যালেঞ্জের মুখেই পড়েছিল সংসদ। তবে সবকিছু সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে বলে মনে করছেন  উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি।  শুধু তাই নয়,  আগামী দিনেও হোম সেন্টারে পরীক্ষা গ্রহণের মডেলকেই  যে অনুসরণ করতে চায় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ  তা  এদিন স্পষ্ট করে দেওয়া হয়েছে। আগামী বছরের পরীক্ষাতে বেশকিছু পরিবর্তনও করতে চায় উচ্চমাধ্যমিক শিক্ষা  সংসদ।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...