Monday, April 6, 2026

সুখবর: আগরতলা-কলকাতা-ঢাকা রুটে শীঘ্রই চালু হবে বাস পরিষেবা

Date:

Share post:

টানা দুবছর বন্ধ থাকার পর চালু হতে চলেছে  আগরতলা- কলকাতা-ঢাকা আন্তর্জাতিক বাস পরিষেবা (Agartala-Kolkata-Dhaka- International Bus Service)
করোনা অতিমারি স্তব্ধ করে দিয়েছে অনেককিছুই। ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে জীবনযাত্রা। একে একে স্বাভাবিক হয়েছে ট্রেন,বাস, বিমান পরিষেবা। সেই সুর ধরেই এবার চালু হয়ে যাবে আগরতলা- কলকাতা-ঢাকা বাস পরিষেবা। এই বাসটির যাত্রাপথ হবে আগরতলা থেকে কলকাতা হয়ে ঢাকা অবধি।

যাত্রীদের মধ্যে এই বাসের জনপ্রিয়তা যেমন, চাহিদাও তেমন কারণ বাসটি ত্রিপুরার আগরতলা থেকে কলকাতা হয়ে ঢাকা পর্যন্ত যায় ফলে এর ভাল বাণিজ্যিক সফলতাও রয়েছে। জানা গেছে, চলতি সপ্তাহে দু -তিনদিনের মধ্যেই চালু হয়ে যেতে পারে এই বাসটি। এটি চালু হলে যাত্রীরা খুবই উপকৃত হবেন। আপাতত শুক্রবার করে বন্ধ থাকবে এই পরিষেবা। ত্রিপুরার কৃষ্ণনগর থেকে ছাড়বে এই বাস। মোট সিট সংখ্যা 80। টিকিট এবং সিট রিজার্ভেশনের ব্যবস্থা রয়েছে বাসে চড়ার জন্য। টিকিট কাটতে বৈধ পাসপোর্ট, ট্রানজিট ভিসা ও কিছু দরকারি কাগজপত্র লাগবে। এই বাসে যাতায়াতের খরচ ২ হাজার ৩০০ টাকা।




Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...