Sunday, June 28, 2026

কেন্দ্রকে তোপ দেগে এবার অর্জুনের পাশে দিলীপ! মুষল পর্বে আরও অস্বস্তি গেরুয়া শিবিরে

Date:

Share post:

রাজ্যের পাট শিল্প বন্ধ করতে চাইছে মোদি সরকার। কেন্দ্রের শিল্প-বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েলের কাছে বিষয়টি নিয়ে একাধিকবার দরবার করেও কোনও লাভ হয়নি। শুধু মন্ত্রী নয়, রাজ্য সরকারের হয়ে ব্যাট ধরে জুট কমিশনারকেও তোপ দেগেছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ। এমনকি, পাট শিল্প ও শ্রমিকদের স্বার্থে অর্জুন রাজ্যের শাসক দল তৃণমূলের কোনও আন্দোলনেও সামিল হওয়ার বার্তা দিয়েছেন। প্লাস্টিক লবির চাপেই কেন্দ্রীয় সরকার বাংলার পাট শিল্পকে ধ্বংস করছে। চরম দুর্নীতি তৈরি হয়েছে। লুকনো তথ্য খুঁজে বের করতে আমি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠনের দাবিও করেছেন তিনি।

রাজ্য বিজেপির মুষল পর্বে অর্জুনের এমন ভূমিকা আরও অস্বস্তি বাড়িয়ে দিয়েছে গেরুয়া শিবিরের অন্দরে। এবার অর্জুনকে আরও ইন্ধন দিলেন খোদ দিলীপ ঘোষ। ‘বিদ্রোহী’ সাংসদ অর্জুন সিংয়ের পাশে দাঁড়িয়ে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ জানালেন, ‘অর্জুন সিংয়ের বক্তব্য গুরুত্ব দিয়ে শোনা উচিত। কারও একার উদ্যোগে কিছু হবে না। সমস্যার সমাধানের সদিচ্ছারও প্রয়োজন। আমি যখন রাজ্যে দলের দায়িত্বে ছিলাম, তখন একই কারণে তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষকুমার গঙ্গওয়ারের সঙ্গে দেখা করেছি।’

দিলীপ ঘোষের এমন মন্তব্য যে কেন্দ্রীয় নেতৃত্ব এবং মোদি সরকারের প্রতি তা বলার অপেক্ষা রাখে না। তাঁর বক্তব্য কেন্দ্রের নীতির বিরুদ্ধে বিজেপির অন্দরে বিদ্রোহের আঁচ আরও বাড়িয়ে দিয়েছে, তা স্বীকার করেছে সংশ্লিষ্ট মহল।

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...