Monday, April 6, 2026

অরুণ লালের বিয়ের মেনুতে থাকছে এলাহি আয়োজন, দেখে নিন কী কী থাকছে বিয়ের মেনুতে

Date:

Share post:

সোমবার ফের একবার  বিয়ের পিড়িতে বসতে চলেছেন প্রাক্তন ক্রিকেটার তথা বাংলার ক্রিকেট দলের কোচ অরুণ লাল ( Arun Lal)। ২ মে মধ্য কলকাতার এক হোটেলে অনুষ্ঠিত হতে চলেছে তাঁর বিয়ে। দীর্ঘদিনের বান্ধবী বুলবুল সাহার সঙ্গে গাঁটছড়া বাঁধবেন মনোজ তিওয়ারি (Manoj Tiwary)-সুদীপ চট্টোপাধ্যায়দের হেডস্যার। আর সেই বিয়েতে এলাহি আয়োজন থাকছে না, তা কখনও হয় নাকি।

অরুণ লাল আর বুলবুল সাহার বিয়েতে থাকছে এলাহি আয়োজন। সূত্রের খবর, ”মূলত বাঙ্গালী সমস্ত খাবার থাকছে বিয়েতে। থাকছে চিংড়ি মাছের মালাইকারি, ফিস ফ্রাই, মটন কষা, ছানার মহিমা, আম দই।” অতিথি হিসেবে থাকতে পারেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ও ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। এছাড়াও উপস্থিত থাকবেন সিএবি-র কর্তা ও বাংলা দলের ক্রিকেটাররা।

দিল্লির হয়ে প্রথম শ্রেনীর ক্রিকেটে অভিষেক করা অরুণলাল পরে কলকাতায় চলে আসেন। বাংলার হয়ে খেলতে থাকেন। ১৯৮৯-৯০ মরশুমে রঞ্জি জয়ী বাংলা দলের (Cricket Association of Bengal) সদস্য ছিলেন তিনি। মুম্বইয়ের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে তাঁর করা ১৮৯ রানের ইনিংস মুগ্ধ করেছিল সকলকে।

২০১৬ সালে হঠাৎই চোয়ালের ক্যান্সারে আক্রান্ত হন অরুণলাল। সেখানেও হার মানেননি। মারণরোগকে হারানোই শুধু নয়, ফিরে এসেছেন ময়দানে। সাফল্যের সঙ্গেই কোচিং করাচ্ছেন বাংলা দলের। আর ২ মে জীবনে ফের একবার নতুন ইনিংস শুরু করতে চলেছেন অরুণলাল। ফের বসবেন বিয়ের পিড়িতে।

আরও পড়ুন:Sourav Ganguly:’ও আমার কাছে কাজের জন্য আসেনি, আমরা দু’জনে কিছুক্ষণ গল্প করছিলাম’ সৌরভ প্রসঙ্গে বললেন মুখ‍্যমন্ত্রী

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...