Saturday, April 4, 2026

Sourav Ganguly:’ও আমার কাছে কাজের জন্য আসেনি, আমরা দু’জনে কিছুক্ষণ গল্প করছিলাম’ সৌরভ প্রসঙ্গে বললেন মুখ‍্যমন্ত্রী

Date:

Share post:

বৃহস্পতিবার বিকেলে মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের (Mamata Banerjee) সঙ্গে দেখা করলেন বিসিসিআই সভাপতি (BCCI President) সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। মনে করা হচ্ছিল আইপিএলের (IPL) প্লে-অফের ম‍্যাচে দর্শক প্রবেশের অনুমতির বিষয় নিয়ে আলোচনা হতে পারে মুখ‍্যমন্ত্রীর সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়। কিন্তু জল্পনায় জল ঢেলে দিলেন স্বয়ং মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় নিজেই। মুখ‍্যমন্ত্রী বললেন, আইপিএলৃর ম‍্যাচ নিয়ে কোন কথা হয়নি, দু’জনে কিছুক্ষণ গল্প করছিলাম।

এই নিয়ে মুখ‍্যমন্ত্রী বলেন,” খেলনগরীতে ওরা আর একটা ক্রিকেট স্টেডিয়াম করবে বলে ঠিক করেছিল। আমরা জমি দিয়েছিলাম। কিন্তু, ওখানে কিছু সমস্যা রয়েছে। অন্য কোনও বিকল্প জমি দেখা যায় কিনা সে নিয়ে কথা হয়েছে। আমরা দেখে জানাব। কিন্তু, ও আমার কাছে কাজের জন্য আসেনি। আমরা দু’জনে কিছুক্ষণ গল্প করছিলাম।আইপিএলের প্লে-অফসের ম‍্যাচ নিয়ে কোনও কথা হয়নি।”

উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের  সুসম্পর্কের কথা সবাই জানেন। গত বছর মহারাজের জন্মদিনে বেহালায় তাঁর বাড়িতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সৌরভকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি মহারাজের মা’কে প্রণামও করেছিলেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়।

আরও পড়ুন:Wriddhiman Saha: ‘এখনও ফুরিয়ে যাইনি’, হায়দরাবাদের বিরুদ্ধে দুরন্ত ইনিংসের পর বার্তা ঋদ্ধির

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...