Wednesday, June 24, 2026

Wriddhiman Saha: ‘এখনও ফুরিয়ে যাইনি’, হায়দরাবাদের বিরুদ্ধে দুরন্ত ইনিংসের পর বার্তা ঋদ্ধির

Date:

Share post:

বুধবার রাতে সানরাইজার্স হায়দরাবাদের (SRH) বিরুদ্ধে দুরন্ত ইনিংস খেলেন ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha)। ৩৮ বলে ৬৮ রান করে গুজরাত টাইটান্সকে (Gujrat Titans) জয়ের দোরগোড়ায় নিয়ে যান তিনি। আর এই ইনিংস যেন অনেক কিছুর জবাব দিল পাপালির ব‍্যাট। আইপিএলে ফের একবার প্রত্যাবর্তনের পর, বিশেষ বার্তা ঋদ্ধিমান সাহার। বললেন, এখনও ফুরিয়ে যাইনি।

হায়দরাবাদ ম‍্যাচের পর ঋদ্ধি টুইটারে দুটি ছবি পোস্ট করে লেখেন,” নট ডান ইয়েট’ যার বাংলা করলে দাঁড়ায়, ‘এখনও ফুরিয়ে যাইনি।”

গত কয়েক বছর ধরে সময়টা খারাপ গিয়েছে ঋদ্ধিমান সাহার। ঋষভ পন্থের জন্য বিদেশ সফরে ভারতের টেস্ট দলে সুযোগ না পেলেও দেশের মাটিতে চোখ বন্ধ করে ম্যানেজমেন্টের প্রথম পছন্দ ছিলেন তিনি। কিন্তু রাহুল দ্রাবিড় ভারতের কোচ ও রোহিত শর্মা অধিনায়ক হয়ে আসার পরে দেশের মাটিতেও ব্রাত্য থাকছেন তিনি। এমনকি ঋদ্ধিকে ভারতের কোচ এবং অধিনায়ক বার্তা দিয়েছেন, ব্যাটে রান থাকতে হবে, না হলে দলে সুযোগ মিলবে না। এছাড়াও এর মধ্যেই নতুন বিতর্কে জড়িয়েছিলেন ঋদ্ধি। এক সাংবাদিক তাঁকে হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেন ঋদ্ধি। তারই মাঝে বুধবার হায়দরাবাদের বিরুদ্ধে এই ইনিংস যে অনেকটা ঋদ্ধির জবাব, তা বলাই বাহুল্য।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...