Wednesday, June 24, 2026

দ্বাদশ শ্রেণির ছাত্রের রহস্যমৃত্যুর ঘটনার তদন্তে শান্তিনিকেতনের হোস্টেলে CID ফরেন্সিক টিম

Date:

Share post:

শান্তিনিকেতনের পাঠভবনের দ্বাদশ শ্রেণীর ছাত্র অসীম দাসের রহস্যমৃত্যুর ঘটনার তদন্তে এবার হোস্টেলে গিয়ে নমুনা সংগ্রহ করলেন সিআইডির ফরেন্সিক টিমের সদস্যরা। আজ, বৃহস্পতিবার সকালে শান্তিনিকেতনের উত্তর শিক্ষাসদন লাগোয়া উত্তরণ হোস্টেলে আসে ফরেন্সিক টিম। ছিল শান্তিনিকেতন থানার পুলিসও।

গত ২১ এপ্রিল পাঠভবনের উত্তরণ হোস্টেল থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় দ্বাদশ শ্রেণীর ছাত্র দ্বাদশ শ্রেণীর ছাত্র। তাঁর এই অস্বাভাবিক মৃত্যু খুন না কী আত্মহত্যা, তা নিয়ে। শুরু হয় জোরচর্চা।

যদিও ঘটনার পর থেকেই শান্তিনিকেতন থানার পুলিশ জোরদার তদন্ত শুরু করে। তদন্তে নেমে পুলিশ হোস্টেলের পড়ুয়া ও আধিকারিকদের সঙ্গে কথা বলেন। পারিপার্শ্বিক তথ্যও সংগ্রহ করেন।

উল্লেখ্য, মৃতে ছাত্রের বাবা বিশ্বভারতী কর্তৃপক্ষের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের মতো বিস্ফোরক অভিযোগ এনে দাবি করেন, তাঁর ছেলে আত্মহত্যা করতেই পারে না। খুন করা হয়েছে। এমন অভিযোগ তুলে,শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগও দায়ের করে ছাত্রের পরিবার। মৃত্যুর সত্য উদ্ঘাটনে সিবিআই তদন্তের দাবিও জানান তাঁরা। এখানেই শেষ নয়। উপাচার্য এবং বিশ্বভারতী কর্তৃপক্ষের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগও তোলেন মৃত ছাত্রের বাবা।

Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...