Wednesday, June 24, 2026

সোনা-রুপোর দর পড়ল , অক্ষয় তৃতীয়ায় গহনাপ্রেমীদের জন্য সুখবর 

Date:

Share post:

অক্ষয় তৃতীয়ার (Akshae Tritiya) বাজারে দাম কমল সোনা-রুপোর( Gold Silver) । এর ফলে গয়নাপ্রেমী মধ্যবিত্ত ক্রেতাদের মধ্যে উৎসাহের সীমা নেই কারণ একমাত্র মধ্যবিত্তরাই বাজারদর নিয়ে ভাবেন কারণ তাঁদের জীবনযাত্রার সবটুকুই বাজেট নির্ভর। আজ প্রতি এক গ্রাম সোনার দাম ৫০৯০ টাকা এবং রুপোর একগ্রামের দাম ৬৪ টাকা। বেশ কিছুটা কমলো সোনা-রুপোর দর।ibjarates.com এর তথ্য অনুযায়ী প্রতি ১০ গ্রাম ৯৯৯ বিশুদ্ধ সোনার (২৪ ক্যারেট)দাম ৫১২৬০ টাকা। গতকাল যেটা ছিল ৫১৭৪৯ টাকা।মঙ্গলবার ১০ গ্রাম ৯৯৯ বিশুদ্ধ সোনার(২৪ ক্যারেট) দাম ছিল ৫১৯৯৩ টাকা। ধরে নেওয়া হচ্ছে গত দুদিনে ৭৫০ টাকা সস্তা হয়েছে সোনা।

বৃহস্পতিবার ibjarates.com এর তথ্য অনুযায়ী :  প্রতি ১০গ্রাম ৯১৬ বিশুদ্ধ সোনার (২২ক্যারেট)দাম আজ ৪৬৯৬০ টাকা। গতকাল ৯১৬ বিশুদ্ধ সোনার
(২২ক্যারেট) দাম ছিল ৪৭,৪০২ টাকা অর্থাৎ আজ প্রতি ১০ গ্রাম সোনার প্রায় ৫০০ টাকা সস্তা হয়েছে।
সোনার পাশাপাশি পড়েছে রুপোর দরও।ibjarates.com এর তথ্য অনুযায়ী রুপোর দাম  প্রতি কেজি ৬৩৯৯১ টাকা। গতকাল প্রতি কেজি রুপোর দাম ছিল ৬৫,২৭৭ টাকা। কেজিতে ১২৮৬ পড়েছে রুপোর দর। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) বৃহস্পতিবার সকাল ৯ টা ১০ মিনিট নাগাদ
৩ জুন ২০২২ এর জন্য ২৪ ক্যারেট বিশুদ্ধতার সোনার পরবর্তী ফিউচার মূল্য প্রতি দশ গ্রামে ২৪২
টাকা কমে ৫১,০৮৯ টাকায় বিক্রি হয়েছে।

Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...