Sunday, June 28, 2026

Sunil Narine: দিল্লির বিরুদ্ধে খেলতে নেমে অনন্য নজির গড়লেন সুনীল নারীন

Date:

Share post:

বৃহস্পতিবার রাতে আইপিএলের ( IPL) ম‍্যাচে দিল্লি ক‍্যাপিটালসের (Delhi Capitals) কাছে ৪ উইকেটে হারে কলকাতা নাইট রাইডার্স (KKR)। ম‍্যাচ হারলেও, দিল্লির বিরুদ্ধে খেলতে নেমে অনন্য নজির গড়েন নাইট বোলার সুনীল নারীন (Sunil Narine)। আইপিএলে প্রথম কোনও বিদেশি স্পিনার হিসাবে দেড়শো উইকেট নিলেন তিনি।দিল্লির বিরুদ্ধে খেলতে নেমে ললিত যাদবের উইকেট নেন নারীন। আর এই উইকেট নিতেই আইপিএলে নতুন মাইলফলক ছুঁলেন ওয়েস্ট ইন্ডিজের এই স্পিনার।

নারীনের আগে আট জন বোলার আছেন যাঁদের ঝুলিতে আইপিএলে দেড়শোর বেশি উইকেট আছে। এই তালিকায় সবার উপরে রয়েছেন ব্র্যাভো। ১৮১টি উইকেট রয়েছে তাঁর ঝুলিতে। দ্বিতীয় স্থানে রয়েছেন লসিথ মালিঙ্গা। ১৭০টি উইকেট নিয়েছেন তিনি। তৃতীয় স্থানে রয়েছেন লেগ স্পিনার অমিত মিশ্র। তাঁর ঝুলিতে রয়েছে ১৬৬টি উইকেট।

অমিত মিশ্র ছাড়াও ভারতীয় স্পিনারদের মধ্যে এই তালিকায় রয়েছেন পীযুষ চাওলা। তিনি নিয়েছেন ১৫৭টি উইকেট। একই সংখ্যক উইকেট নিয়েছেন যুজবেন্দ্র চ‍্যাহাল।

আরও পড়ুন:Sourav Ganguly: ব‍্যাটে রান নেই দুই ক্রিকেটার বিরাট কোহলি-রোহিত শর্মার, মুখ খুললেন সৌরভ

 

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...