Saturday, April 4, 2026

Weather Forecast: তাপপ্রবাহ থেকে শীঘ্রই মুক্তি! আজই কী কালবৈশাখী?

Date:

Share post:

গরমে হাঁসফাঁস দক্ষিণবঙ্গ। তবে সপ্তাহজুড়ে তীব্র দাবদাহ চলার পর শুক্রবারই কিছুটা হলেও স্বস্তি পেতে পারে দক্ষিণবঙ্গবাসী। কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ থাকবে।। বরং কিছুটা  বাড়বে পূবালি হাওয়ার দাপট। তবে তাপমাত্রা আজ বাড়বে না। বরং কিছুট স্বস্তি মিলতে পারে বিক্ষিপ্ত বৃষ্টিতে।


আরও পড়ুন:এগিয়েছে গরমে ছুটি, সরকারি স্কুলে পরীক্ষা স্থগিত করল পর্ষদ-সংসদ


আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানান হয়েছে, শনিবার থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ চোখে পড়বে। রবিবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে। এই ঝড়-বৃষ্টির হাত ধরেই তীব্র দাবদাহ থেকে মুক্তির স্বাদ পেতে পারেন দক্ষিণবঙ্গের বাসিন্দারা। গাঙ্গেয় দক্ষিণবঙ্গে অর্থাৎ নদিয়া, হাওড়া, হুগলি, দুই ২৪  পরগনায় পূবালি হাওয়ার প্রভাব বাড়বে। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূমে বিক্ষিপ্তভাবে দু এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে নতুন করে তাপমাত্রা বৃদ্ধি বা তাপপ্রবাহ পরিস্থিতি তৈরির আশঙ্কা কম ।

পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে অর্থাৎ  পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমানে  তাপপ্রবাহের সতর্কতা আজও বহাল থাকবে। বিক্ষিপ্তভাবে দু একটি জেলায় বিকেলের দিকে খুব সামান্য থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের  দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারের চলতি সপ্তাহের মতোই বৃষ্টি বহাল থাকবে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দু এক জায়গায়। বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনাও আছে৷ তবে  জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, দুই দিনাজপুর। তাপপ্রবাহের সতর্কতা আর থাকছে না। এই সব জেলাতেই বিক্ষিপ্তভাবে দমকা হাওয়া ও কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...