Thursday, June 4, 2026

দিল্লির চিত্তরঞ্জন পার্কে দুষ্কৃতীদের সঙ্গে পুলিশের গুলির লড়াই, জখম ১

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজধানী সফরের আগেই শুক্রবার সকালে দিল্লির চিত্তরঞ্জন পার্কে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির সংঘর্ষ। এদিন গুলির লড়াইয়ে এক দুষ্কৃতী জখম হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।নাশকতার ছক নাকি অন্য কোনও উদ্দেশ্যে দুষ্কৃতীরা গুলির লড়াই শুরু করেছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।


আরও পড়ুন:দিল্লি সফরের আগে জ্বালানির পর বিমান ভাড়া নিয়ে কেন্দ্রকে তুলোধনা করে ট্যুইট মুখ্যমন্ত্রীর


শুক্রবার সকালে দুষ্কৃতীদের সঙ্গে পুলিশের এই গুলির লড়াইয়ে রীতিমত ভয়াবহ হয়ে ওঠে পরিস্থিতি। উত্তেজনা ছড়ায় দিল্লির অভিজাত এলাকা বলে পরিচিত এই চিত্তরঞ্জন পার্কে।

দিল্লি পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে চিত্তরঞ্জন পার্কে অভিযান চালায় পুলিশ। এরপর চারদিক থেকে পুলিশের ওই দলটিকে ঘিরে ধরে। তাঁদের আত্মসমর্পণ করতে বললে দুষ্কৃতীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পাল্টা পুলিশও গুলি চালায়। বেশ কিছুক্ষণ গুলির লড়াই চলার পর এক দুষ্কৃতী জখম হয়। তার পায়ে গুলি লাগে। এরপর হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...