Wednesday, June 24, 2026

রাজীবকে মাথায় রেখে ত্রিপুরা প্রদেশ তৃণমূলের রাজ্য কমিটি ঘোষণা, সভাপতি সুবল ভৌমিক

Date:

Share post:

বছর পেরোলেই ত্রিপুরা বিধানসভা নির্বাচন। তাই এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। এবার বাঙালি অধ্যুষিত এই পড়শি রাজ্যে দলের রাজ্য কমিটি ঘোষণা করল তৃণমূল। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) অনুমোদন সাপেক্ষে আজ, শুক্রবার ত্রিপুরা পূর্নাঙ্গ রাজ্য কমিটি(Tripura State Committee) ঘোষণা করা হয়। শাখা সংগঠনের কমিটিও ঘোষিত হয়েছে।

বাংলার প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়কে (Rajib Banerjee) স্টেট ইনচার্জ করা হয়েছে। প্রত্যাশা মতোই রাজ্য সভাপতি হলেন ত্রিপুরার (Tripura) প্রাক্তন বিধায়ক সুবল ভৌমিক(Subal Bhowmik)। সবমিলিয়ে ত্রিপুরা রাজ্য কমিটির মোট সদস্য সংখ্যা ১৩২।

মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে রাজনৈতিক স্বার্থে ব্যবহার: বিজেপির বিরুদ্ধে ক্ষুব্ধ ‘শহিদ’ পরিবারের সদস্যরা

ত্রিপুরা প্রদেশ তৃণমূলের এই ১৩২ সদস্যের রাজ্য কমিটিতে ৮ জন সহ-সভাপতি, ৫ জন সাধারণ সম্পাদক, ১৪ জন সম্পাদক, ৭ জন যুগ্ম সম্পাদক এবং ৭২ জন কার্যনির্বাহী সদস্য রয়েছেন। এছাড়া তৃণমূল যুব কমিটির নেতৃত্ব দেওয়ার জন্য রাজ্য সভাপতি করা হয়েছে লড়াকু নেতা শান্তনু সাহাকে।

মহিলা সংগঠনের নেতৃত্ব দেবেন আগরতলার প্রাক্তন কাউন্সিলর পান্না দেব। এই কমিটিতে।২৭ জন মহিলা সদস্যকে অন্তর্ভুক্ত রয়েছে।রাজ্য SC সংগঠনের কমিটিতে ১৬ জন রয়েছেন। ST সংগঠনে রয়েছেন ১৮ জন তফসিলি উপজাতি এবং ৩২ জন ওবিসি গোষ্ঠীর প্রতিনিধি। ত্রিপুরার নতুন রাজ্য রয়েছেন ১৪ জন সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিও।

একনজরে ত্রিপুরা প্রদেশ তৃণমূলের পূর্ণাঙ্গ রাজ্য কমিটি–

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...