Saturday, April 4, 2026

আজ ডায়মন্ড হারবার পুলিশ জেলার স্থায়ী কার্যালয় উদ্বোধনে সাংসদ অভিষেক

Date:

Share post:

২০১৪ সালে প্রথমবার ডায়মন্ড হারবার লোকসভা ভোটে দাঁড়িয়ে বাজিমাত। ২০১৯ সালে তৃণমূলের তথাকথিত খারাপ ফলের মধ্যেও অনেকের ভরাডুবির মধ্যেও নিজের আসনটি দখলে রেখেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

কখনও যুব সভাপতি, আবার কখনও দলের সর্বভারতীয় সম্পাদক, নির্বাচিত জনপ্রতিনিধি অভিষেক কিন্তু নিজের লোকসভা কেন্দ্রকে কোনওভাবেই অবহেলা করেননি। করোনা মহামারির সময় দরিদ্র-অসহায় মানুষের মুখে “কল্পতরু” প্রকল্পের মাধ্যমে যেমন নিখরচায় অন্ন জুগিয়েছেন, ঠিক একইভাবে MP CUP টুর্নামেন্ট করে নতুন প্রজন্মের প্রতিভাদের তুলে এনেছেন। কলকাতা লিগে খেলার জন্য গড়েছেন নতুন দল। আবার আমফান বা ইয়াসের মতো প্রাকৃতিক দুর্যোগে দাঁড়িয়েছেন ডায়মন্ড হারবারের মানুষের পাশে।

আসলে হৃদয়ে থাকা ডায়মন্ড হারবারকে উন্নয়নের শিখরে পৌঁছে দেওয়াই লক্ষ্য অভিষেকের। এবার ডায়মন্ড হারবারে হতে চলেছে পুলিশ জেলার স্থায়ী কার্যালয়। শনিবার, ৩০ এপ্রিল, দুপুর ৩টে সেই কার্যালয় উদ্বোধন করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন- Bihar: ছেলেকে ছাড়াতে পুলিশ অফিসারকে ম্যাসাজ করলেন মা

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...