Friday, June 26, 2026

Virat Kohli: অবশেষে রানে ফিরলেন কোহলি

Date:

Share post:

অবশেষে রানের খরা কাটল বিরাট কোহলির ( Virat Kohli)। গুজরাত টাইটান্সের (Gujrat Titans) বিরুদ্ধে অর্ধশতরান করলেন তিনি। আর এই অর্ধশতরান করতেই আইপিএলে রানে ফিরলেন কোহলি।

শনিবার গুজরাতের বিরুদ্ধে দ্বিতীয় ওভারেই আউট হয়ে যান আরসিবি (RCB) অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসি। ফলে রান তোলার দায়িত্ব পরে কোহলির কাঁধে। রজত পাতিদারের সঙ্গে জুটি বাঁধেন আরসিবির প্রাক্তন অধিনায়ক। রজত ভাল ছন্দে থাকায় সুবিধা হয় কোহলির। ছন্দ খুঁজে পাওয়ার জন্য কিছুটা সময় পান তিনি। টি-২০ ক্রিকেটের হিসাবে বেশ ধীরে খেললেও কয়েকটি শটে দেখা গেল কোহলির ছাপ। ছ’টি চার ও একটি ছক্কা মারেন তিনি। শেষ পর্যন্ত ৫৩ বলে ৫৮ রান করে মহম্মদ শামির বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন কোহলি।

এবারের আইপিএলে প্রথম ম্যাচ থেকেই ছন্দে ছিলেন না কোহলি। একের পর এক ম্যাচে ব্যর্থ হচ্ছিলেন তিনি। এরপর কোহলিকে বিশ্রামে পাঠানোর কথা তোলেন প্রাক্তনরা। কোহলিকে বিশ্রামে যাওয়ার পরামর্শ দেন ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রীও। অবশেষে কোহলির এই অর্ধশতরান অনেক কিছুর জবাব দিল তা বলাই যায়।

আরও পড়ুন:Pv Sindhu: স্বপ্নভঙ্গ সিন্ধুর, এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদকেই সন্তুষ্ট থাকতে হল ভারতীয় শাটলারকে

Related articles

কেতন খুনে নয়া মোড়! নিজেকে নির্দোষ প্রমাণে মরিয়া সিয়া

পুনের রিয়েল এস্টেট ব্যবসায়ী কেতন আগরওয়াল (২৫) খুনে বিস্ফোরক মোড়! পুলিশের সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করতে মরিয়া হয়ে...

রামমন্দিরে ৩৫০০ কোটির অনুদান নয়ছয়! গ্রেফতার ৮ কর্মী

অযোধ্যার রাম মন্দিরের ভক্তদের দেওয়া অনুদান আত্মসাতের অভিযোগ ঘিরে দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। এবার অনুদান চুরির অভিযোগে গ্রেফতার...

ম্যাঙ্গালোরের মঞ্চে DDLJ ম্যাজিক ‘পাঠান’ শাহরুখের 

বয়স যে সংখ্যা মাত্র, কাজের প্রতি ভালোবাসা আর ১০০ শতাংশ পেশাদারিত্ব থাকলে যে সিনিয়র সিটিজেন হয়েও নয়ের দশকের...

আপাতত ১ মাস বন্ধ G+5 নির্মাণ: আওতায় কারা? স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

আপাতত কলকাতা, বিধাননগর, বরানগর, কামারহাটি এবং দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় আপাতত ১ মাস বন্ধ জি+৫ (G+5) নির্মাণ।...