Friday, June 26, 2026

Health department:কর্মচারীদের ক্যাশলেস চিকিৎসার উর্দ্ধসীমা বাড়াল রাজ্য সরকার

Date:

Share post:

রাজ্য সরকারি কর্মীদের(State Government Employee) জন্য বড় সুখবর! এবার ক্যাশলেস চিকিৎসার(cashless treatment) উর্দ্ধসীমা বাড়ল, ৫০ হাজার টাকা বেড়ে গিয়ে তা দাঁড়াল ১.৫ লক্ষ টাকা। মে মাসের প্রথম দিন থেকেই এই সিদ্ধান্ত কার্যকরী হবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানান হয়েছে।

কথায় আছে স্বাস্থ্যই সম্পদ, তাই সুস্থ থাকা দরকার। তবে কোনও কারণে অসুস্থ হলে পাশে আছে রাজ্য সরকার। এবার রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর। স্বাস্থ্যবীমার আওতায় থাকা রাজ্য সরকারী কর্মচারীদের ক্যাশলেস চিকিৎসার উর্দ্ধসীমা বাড়িয়ে দেওয়া হল। ১ মে থেকে এই নতুন সিদ্ধান্ত কার্যকর হবে বলে সম্প্রতি অর্থ দপ্তর থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

রাজ্যের ১১৩২টি গ্রাম পঞ্চায়েতে তৈরি হচ্ছে কঠিন বর্জ্য ব্যবস্থাপন প্রকল্প

বর্তমানে ১ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা পান সরকারি কর্মচারীরা। এবার তা আরও ৫০ হাজার টাকা বেড়ে গেল। যদিও সব বেসরকারি হাসপাতালে এই সুবিধা পাওয়া যাবে না। এই ক্যাশলেসের সুবিধা সরকারি স্বাস্থ্যবিমার আওতায় থাকা বেসরকারি হাসপাতাল থেকেই পাওয়া যাবে। চিকিৎসার জন্য ভর্তি হওয়ার প্রয়োজন হলে রাজ্য সরকারি কর্মীরা এই সুবিধা পাবেন। চিকিৎসার সময় দেড় লক্ষ টাকার বেশি দরকার হলে, সেই অর্থ প্রথমে নিজেকেই দিতে হবে। পরে হাসপাতালের বিল, দফতরে জমা দিলে তা ফেরত পাওয়া যাবে। এখনও পর্যন্ত যে কর্মচারী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম অর্থাৎ স্বাস্থ্যবীমায় নাম নথিভুক্ত করাননি, তাঁরা এখনও করিয়ে নিতে পারেন।তবে স্বাস্থ্যবীমার সঙ্গে আধার লিঙ্ক করার সময়সীমা ৩০ জুন পর্যন্ত রয়েছে।

Related articles

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...

শিল্পে নতুন আশা, বাংলায় বিনিয়োগে আগ্রহ একাধিক সংস্থার: জানালেন রাজ্যের অর্থমন্ত্রী

বাংলা থেকে টাটা গোষ্ঠী (Tata Group) চলে যাওয়ার দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্প বিনিয়োগের (Industrial Investment) পরিবেশকে...