Friday, April 3, 2026

বিচারের রায় সহজবোধ্য করতে আইনের পরিভাষা বদল করা হচ্ছে : প্রধানমন্ত্রী

Date:

Share post:

বিচারের রায়কে সহজবোধ্য করতে হবে । সাধারণ মানুষের বোধগম্য করতে হবে । তাই প্রয়োজনে আইনের পরিভাষা বদল করতে হবে। দেশের আইন মন্ত্রক আয়োজিত সুপ্রিম কোর্টের একটি অনুষ্ঠানে শনিবার বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী এদিন বলেন সাধারণ দেহাতি মানুষ যাতে আইনের পরিভাষা সহজে বুঝতে পারেন সে জন্য আদালতে স্থানীয় ভাষা বা মাতৃভাষা ব্যবহার করতে হবে । সুপ্রিম কোর্টের এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়- সহ একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী এদিন উপস্থিত ছিলেন । ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি -সহ দেশের প্রতিটি হাইকোর্টের প্রধান বিচারপতি এবং অন্য বিচারপতিরাও।

প্রধানমন্ত্রী এদিন দেশের বিচার ব্যবস্থার প্রতি সকলকে আস্থা রাখতে আহ্বান জানিয়েছেন। জমে থাকা মামলাগুলির যত দ্রুত সম্ভব নিষ্পত্তি করতে আরো বেশি কর্মী নিয়োগ করা হবে। মোদি এদিন বলেন আদালতের শূন্য পদ গুলি দ্রুত পূরণ করা হবে’। বিচারব্যবস্থার ডিজিটাইজেশনের প্রক্রিয়া দ্রুত শুরু হচ্ছে।

 

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...