Saturday, June 27, 2026

রাজ্য সরকারের স্কুলশিক্ষা বিশেষজ্ঞ কমিটিতে রদবদল করলেন শিক্ষামন্ত্রী 

Date:

Share post:

রাজ্য সরকারের স্কুলশিক্ষায় বিশেষজ্ঞ কমিটিতে রদবদল করা হল। পুরনো কমিটি ভেঙে নতুন করে গড়লেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বাদ গেলেন পুরনো কমিটির একাধিক সদস্য। নতুন কমিটির মেয়াদ একবছর। প্রতিটি বিষয়ে একজন করে মেন্টর। স্কুলশিক্ষার সিলেবাস সংক্রান্ত যাবতীয় কাজ করবে এই বিশেষজ্ঞ কমিটি। যাবতীয় পরিমার্জন ,পরিবর্ধন ও সংস্কারের দায়িত্ব থাকবে এই কমিটির উপরেই।

কিন্তু হঠাৎ কেন এই রদবদল? কেন্দ্রীয় শিক্ষানীতির পাল্টা নিজস্ব শিক্ষানীতি তৈরি করছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর নির্দেশেই বিকল্প শিক্ষানীতি তৈরির কাজ শুরু হয়েছে। আর সেই লক্ষ্যেই নীতি নির্ধারণ করতে দশ সদস্যের একটি কমিটিও তৈরি করা হয়েছে। রাজ্যের পড়ুয়াদের স্বার্থ তথা বাংলার শিক্ষা ব্যবস্থার সার্বিক স্বার্থ যেন রক্ষা পায়, সেদিকেও নজর রাখতে বলা হয়েছে এই কমিটিকে । এই নির্দেশিকা প্রকাশের দু’মাসের মধ্যে রিপোর্ট দেওয়ার জন্যও কমিটিকে অনুরোধ করা হয়েছে। এই কমিটির কাজ এবং লক্ষ্য হবে বিকল্প শিক্ষানীতিতে কর্মসংস্থানকে বেশি গুরুত্ব দেওয়া। কর্মসংস্থানের পাশাপাশি ছাত্রছাত্রীদের উদ্ভাবনী ক্ষমতা বাড়ানোর দিকেও বিশেষ নজর দেবেন কমিটির সদস্যরা।

 

 

Related articles

সাধারণ মানুষের সমস্যা সমাধানে জুলাইয়ে ‘মুখোমুখি’ কর্মসূচি পুর দফতরের

বাংলা জুড়ে বিভিন্ন পুর এলাকার নাগরিক পরিষেবা সংক্রান্ত সমস্যার সমাধানে বড় পদক্ষেপ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের পুর ও...

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...