Sunday, June 28, 2026

কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধে মিছিল তৃণমূল কংগ্রেসের

Date:

Share post:

মোদি সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress)। শনিবার বিকেলে রাজাবাজার (Rajabajar) থেকে শ্যামবাজার (Shyambazar) পর্যন্ত প্রতিবাদ মিছিল করেন তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী সহ সর্মথকরা। পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি, বেকারত্ব বৃদ্ধি এবং বিজেপি শাসিত রাজ্য গুলির আইনশৃঙ্খলার অবনতি সহ একাধিক ঘটনার প্রতিবাদে মিছিল করল তৃণমূল কংগ্রেস (TMC)।

যুব তৃণমূল কংগ্রেস ও তৃণমূল ছাত্র পরিষদের তরফে এই প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে। প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ, তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য, যুব সংগঠনের সভানেত্রী সায়নী ঘোষ, শ্রেয়া পান্ডে, জয়া দত্ত, সুদীপ রাহা, দেবাংশু ভট্টাচার্য, শক্তিপ্রতাপ সিং সহ একাধিক নেতা নেত্রীরা।

আইনের উর্ধ্বে কেউ নয়, অপরাধীরা পালাতে পারবে না: এসপি কার্যালয়ের উদ্বোধনে স্পষ্ট বার্তা অভিষেকের

মিছিলে দ্রব্যমূল্য সহ কেন্দ্রীয় সরকারের একাধিক জনবিরোধী নীতির বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়। এদিন মিছিল চলাকালীন দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya) বলেন, “মানুষ বিজেপি সরকারকে ছুড়ে ফেলে দিতে চায়। মানুষ তার জন্য বদ্ধপরিকর। গ্যাসের দাম, তেলের দাম, পেট্রোল-ডিজেলের দাম হু হু করে বাড়ছে। সেই কারণে মানুষ পরিত্রান চাইছে। স্বাধীনতার লড়াইয়ে বাংলা থেকে শুরু হয়েছিল। মোদির ঘটি উল্টানোর লড়াইও বাংলা থেকে শুরু হয়েছে।”

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...