Sunday, June 7, 2026

রামকৃষ্ণ মিশনের ১২৫ বছর পূর্তিতে শুভেচ্ছা জানিয়ে টুইট মমতার

Date:

Share post:

১২৫ বছরে পদার্পণ করল রামকৃষ্ণ মিশন ও মঠ। ১৮৯৭ সালের ১ মে প্রতিষ্ঠিত হয়। টানা একবছর ধরে নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে রামকৃষ্ণ মঠের ১২৫ বছর বর্ষপূর্তি উদযাপন করা হচ্ছে।  রবিবার সকাল থেকেই বৈদিক মন্ত্রোচারণের মধ্যে দিয়ে শুরু হয়েছে অনুষ্ঠান। মিশনের ১২৫ বছর পূর্তিতে শুভেচ্ছা জানিয়ে রবিবার সকালেই টুইট করেন মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায়।


আরও পড়ুন:মাসের শুরুতেই ফের দাম বাড়ল বাণিজ্যিক গ্যাসের


টুইটে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘রামকৃষ্ণ মিশনের ১২৫তম বর্ষপূর্তি উৎসব উপলক্ষে সকল সন্ন্যাসী এবং ভক্তদের আমার আন্তরিক শুভেচ্ছা। শ্রীরামকৃষ্ণ, মা সারদা এবং স্বামীজির কাজ যেন আমাদের অনুপ্রাণিত করে।’

বিকেল চারটে থেকে শুরু হবে দ্বিতীয় পর্বের অনুষ্ঠান। প্রদীপ জ্বালিয়ে  রামকৃষ্ণ মিশনের ১২৫ বছর পূর্তি অনুষ্ঠানের সূচনা করবেন প্রেসিডেন্ট মহারাজ স্বামী স্মরণানন্দ। একবছর ব্যাপী কার্যক্রমের উপস্থাপনা করবেন সহকারী সাধারণ সম্পাদক স্বামী বলভদ্রানন্দ।



প্রসঙ্গত রামকৃষ্ণ দেবের আদর্শ সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য স্বামীজী যে সংঘের স্বপ্ন দেখেছিলেন, তার বীজ বপন হয় আজকের দিনটিতেই। আজই রামকৃষ্ণ মিশনের স্থাপন করা হয়েছিল। আজকের দিনটিতে মহারাজ এবং ব্রক্ষ্মচারীরা একাধিক অনুষ্ঠানের আয়োজন করেছেন। এর মধ্যে রয়েছে বৈদিক মন্ত্রোচারণ, ভক্তিগীতি ভজন, পাশাপাশি রামকৃষ্ণ মিশনের ব্যাপ্তি নিয়েও আলোচনা করা হবে। গোটা অনুষ্ঠানটি ইউটিউবে দেখা যাবে।

Related articles

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...

বাড়িতে পড়ে গিয়ে জখম অশোক ভট্টাচার্য, মাথায় পড়ল ছ’টি সেলাই 

নিজের বাড়িতে আচমকা পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।...

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা মদন মিত্রকে

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা বিধায়ক মদন মিত্রকে। শনিবার রাত ১১টা নাগাদ মদন ফোনে জানালেন, প্রাণে বেঁচে গেলাম। আজ আমাকে...

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি! আবার যন্তর মন্তরেই জমায়েতের ডাক CJP-র, জল্পনা

এক মাসেরও কম সময়ে সংগঠিত। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নীতিগত প্রচার। নেতৃত্ব বা কমিটি নিয়ে কোনও আতিশয্য নেই। তারপরেও...