Wednesday, June 24, 2026

ধর্ষণের পর হত্যার অভিযোগ উন্নাওয়ে! হাসপাতালে নার্সের ঝুলন্ত দেহ উদ্ধার

Date:

Share post:

ফের শিরোনামে যোগী রাজ্যের উন্নাও। এবার চাকরির প্রথম দিনেই হাসপাতালের ঘর থেকে উদ্ধার হল নার্সের দেহ। শনিবারের এই ঘটনাকে ঘিরে ফের নতুন করে উত্তেজনা ছড়াল উন্নাওয়ের একটি বেসরকারি হাসপাতালে। মৃতার পরিবারের অভিযোগ, তাঁদের মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে। ঘটনায় একটি FIR দায়ের করেছে মৃতার পরিবার।


আরও পড়ুন:বিদ্যুৎ সঙ্কট : দ্রুত কয়লা পৌঁছে দিতে বাড়ানো হচ্ছে মাল গাড়ির গতি- পরিবহন ক্ষমতা


হাসপাতাল সূত্রের খবর, উন্নাওয়ের নিউ জীবন হাসপাতালে শুক্রবার কাজে যোগ দিয়েছিলেন এক জন নার্স। শনিবারই হাসপাতালের একটি ঘর থেকে উদ্ধার হয় ওই নার্সের ঝুলন্ত দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ।এরপর  দেহটিকে উদ্ধার করে সেটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।কিন্তু ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত অভিযুক্তকে গ্রেফতার করেনি পুলিশ।


এই ঘটনায় ফের যোগীরাজ্যে মেয়েদের নিরাপত্তার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। একটি হাসপাতালে যেখানে নার্সরা অসুস্থ রোগীদের সুস্থ করে তোলেন, সেই নার্সের মর্মান্তিক মৃত্যু কীভাবে হল? কেনই বা হল? কেনই বা ধর্ষণের অভিযোগ উঠল? ওয়াকিবহাল মহলের প্রশ্ন তাহলে কী যোগীরাজ্যে হাসপাতালও সুরক্ষিত নয়?

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...