Sunday, April 12, 2026

কর্মীরাই দলের সম্পদ: নয়া পোস্ট লিখলেন দেবাংশু

Date:

Share post:

মে দিবসের সকালে তৃণমূলের (TMC) যুবনেতা দেবাংশু ভট্টাচার্যের (Debanshu Bhattacharya) একটি ফেসবুক পোস্ট (Facebook Post) ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। কেন এই ধরনের পোস্ট করলেন দেবাংশু? যে ব্যাখ্যায় তিনি দিন না কেন, তা নিয়ে বিস্তর জলঘোলা হতে থাকে। বিতর্কের মুখে অবশেষে নিজের পোস্টটি ডিলিট করেছেন তিনি। কেন ডিলিট করেছেন তাঁর কারণও ফেসবুকে জানিয়েছেন দেবাংশু। লিখেছেন,

“শেষ পোষ্টের অর্থ হয়ত ঠিকঠাক বোঝাতে পারিনি। অকারণ বিতর্ক হচ্ছে। তাই পোস্ট ডিলিট করলাম।কর্মীরাই দলের সম্পদ। সবাইকে নিয়ে চলতে হবে। তৃণমূল কংগ্রেস শৃঙ্খলাবদ্ধ দল। দলের সিদ্ধান্তের উপর ভরসা রাখতে হবে।

এই দলে কর্মীদের স্বার্থ সবার আগে দেখা হয়। কারণ, এই দলের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়।”

তৃণমূল সরকারের ১১ বছর বর্ষপূর্তির আগের দিনই দেবাংশু ভট্টাচার্যের ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক দানা বাঁধে। পোস্টের ব্যাখ্যায় দেবাংশু স্পষ্ট জানান, গত বছর ২ মে বিধানসভা ভোটের ফল প্রকাশ হয়। যখন দল আবার ক্ষমতা এসেছে, অনেকেই দলে যোগ দিয়েছেন। কিন্তু তিনি যাই বলুন না কেন, বিতর্ক চলতেই থাকে। শেষ পর্যন্ত আগের পোস্ট ডিলিট করে দেবাংশু স্পষ্ট জানান, তৃণমূল কংগ্রেস শৃংখলাবদ্ধ দল। দলের সিদ্ধান্তের উপর ভরসা রয়েছে। এ দলের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সেকারণে কর্মীদের স্বার্থ সবার আগে দেখা হয়। আপাতত দেবাংশুর এই পোস্ট বিতর্কে জল ঢালল বলেই মত রাজনৈতিক মহলের।

 

Related articles

মণিপুরে শহিদ বাংলার জওয়ান, অভিষেকের নিশানায় মোদি-শাহ  

মণিপুরের দুর্গম পাহাড়ি এলাকায় দেশের নিরাপত্তার দায়িত্ব পালন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে শহিদ হলেন মালদহের বাসিন্দা বিএসএফ জওয়ান...

রক্ষণাবেক্ষণ-মেরামতির কাজের জন্য শিয়ালদহ ও হাওড়া ডিভিশনে গুচ্ছ ট্রেন বাতিল

ফের রেললাইন ও সিগন্যালিংয়ের রক্ষণাবেক্ষণ, মেরামতির কাজের জন্য হাওড়া ও শিয়ালদহ (Howrah-Saaldah) ডিভিশনের বিভিন্ন শাখায় একগুচ্ছ লোকাল ও...

২১ ঘণ্টার আলোচনাতেও মিলল না রফাসূত্র! দোষারোপ, পাল্টা দোষারোপে ব্যর্থ ইরান-মার্কিন বৈঠক

২১ ঘণ্টার আলোচনাতেও (Meeting) মিলল না রফাসূত্র। একে অপরের ঘাড়ে দোষ চাপিয়ে নিজেদের দাবিতে অনড় রইল ইরান (Iran)...

ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা: জানালেন আশার নাতনি

শনিবার রাতে হঠাৎ সারা ভারতের সঙ্গীত প্রেমী মানুষকে উদ্বেগে ফেলে দেয় একটি খবর- হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা আশা...