Tuesday, June 9, 2026

Santosh Trophy: সন্তোষ ট্রফির ফাইনালে কেরলকে মাত দিয়ে ট্রফি জিততে মরিয়া বাংলা

Date:

Share post:

সোমবার রাতে সন্তোষ ট্রফির (Santosh Trophy) ফাইনালে খেলতে নামছে বাংলা (Bengal)। প্রতিপক্ষ আয়োজক কেরল (Keral)। মূলপর্বের গ্রুপে কেরলের কাছেই হেরেছিল রঞ্জন ভট্টাচার্য্যের দল। তাই ফাইনালের ম‍্যাচ যে বাংলার কাছে বদলার ম‍্যাচ হতে চলেছে, তা কোচ রঞ্জন ভট্টাচার্য্যের কথায় স্পষ্ট।

রবিবার বিকেলে জোরদার প্রস্তুতি সারে বাংলা দল। ধারেভারে অনেকটাই এগিয়ে কেরল। তাই তাদেরকে টেক্কা দিতে বিশেষ পরিকল্পনাও রয়েছে কোচ রঞ্জন ভট্টাচার্য্যের। তাই বাংলা দলকে নিয়ে  আলাদা পরিকল্পনা এবং অনুশীলনও চলে। ফাইনালের আগে কোনও ভাবেই চাপে থাকতে চাইছে না বাংলা। এমনটাই স্পষ্ট বাংলা কোচের গলায়।

সাংবাদিক সম্মেলনে রঞ্জন ভট্টাচার্য্য বলেন,” ফুটবল ম্যাচে চাপ থাকবেই। সন্তোষ ট্রফির ফাইনাল খেলা তো সহজ কথা নয়। তবে এতগুলি ম্যাচ হয়ে গিয়েছে। ঠাসা দর্শকের সামনে আমার ফুটবলাররা এতগুলো ম্যাচ খেলে ফেলেছে। তাই সেই চাপ এখন আর নেই। ফাইনাল সম্পূর্ণ আলাদা ম্যাচ। আর কোনও ম্যাচের সঙ্গেই এর তুলনা হবে না। এটুকু বলতে পারি, বাংলা ফাইনালে যথেষ্ট ভাল ফুটবল খেলবে। সুযোগ কাজে লাগাতে পারলে না জেতার কোনও কারণ নেই।”

দলে চোট আঘাত নিয়ে বাংলা কোচ বলেন,” পুরো বাংলা দল একেবারে ফিট এবং চনমনে রয়েছে।”

এদিকে কেরল ম‍্যাচের আগে বাংলার অধিনায়ক  মনোতোষ চাকলাদার গলায় প্রতিশোধের কথা। এই বাংলা অধিনায়ক বলেন, “আমাদের কোনও চাপ নেই ফাইনালের আগে। যদি এমনটা হয়, তাহলে কেরল দল চাপে থাকবে। আমরা অভিযান শুরুর আগে কেরলের কাছে পরাজিত হয়েছিলাম, তাই এই ম্যাচটাকে প্রতিশোধ হিসেবে ধরা হবে।”

আরও পড়ুন:Breakfast News: ব্রেকফাস্ট নিউজ

 

 

Related articles

মঙ্গলের সকালে কত হল হলুদ ধাতুর দাম, জেনে নিন এক ঝলকে

বিশ্ববাজারের অস্থিরতা এবং ঘরোয়া বাজারের চাহিদার ওঠানামার জেরে সোনা বা রুপোর দামের হেরফের হয়। আপনি যদি আজ সোনা...

FIFA World Cup: হ্যাশট্যাগ ১৬৮, সংখ্যা দিয়েই প্রতিবাদ ইরান দলের

হ্যাশট্যাগ ১৬৮। বিশ্বকাপ (FIFA World Cup) খেলতে ইরানের(Iran) ফুটবল টিম মেক্সিকোয় পা রাখতেই সকলের নজরে এল। গাঢ় নীল...

ট্রাম্পের এইচ-১বি ভিসা ধাক্কা, প্রেসিডেন্টের শর্ত ‘বেআইনি’ জানালো আদালত

ভিসা নীতি নিয়ে বড়সড় ধাক্কা আমেরিকার প্রেসিডেন্টের। এইচ-১বি ভিসার (H1B Visa) জন্য মার্কিন সংস্থাগুলির উপর যে মাসুল চাপিয়েছিল...

ইউনেস্কোর নাম জড়িয়ে প্রি-পুজোর টাকা তোলার অভিযোগ সস্ত্রীক ইন্দ্রনীলের বিরুদ্ধে!

বাঙালির ঐতিহ্যের দুর্গাপুজোকে (Durga Puja Festival) কেন্দ্র করে অবৈধ বাণিজ্য চক্র চালানোর অভিযোগ রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন...