Tuesday, March 24, 2026

মাত্র ৮ বছরেই ৪৭  সন্তানের বাবা,  গোপনে  মা হতে আসেন মেয়েরা

Date:

Share post:

৪৭টি সন্তানের জন্ম দিয়ে ফেলেছেন মাত্র আট বছরেই মার্কিন(Markin)তরুণ কাইল( Kail)। অথচ বয়স  তাঁর ৩০ পেরোয়নি। পিতৃত্বের সেঞ্চুরি( Century) হতে আর খুব বেশি দেরি নেই কাইলের। কারণ আর  কয়েক মাসের মধ্যে তাঁর আরও ১০টি সন্তান ভূমিষ্ঠ  হবে বলেই জানিয়েছেন তিনি । শীঘ্রই ৫৭টি ছেলে-মেয়ের বাবা হয়ে যাবে কাইল । শুনতে অবাস্তব লাগলেও ঘটনাটি বিজ্ঞানসম্মতভাবে সত্য।  কারণ কাইল হলেন একজন স্বেচ্ছা বীর্যদাতা(Sperm Donor)।তাঁর সন্তানেরা ছড়িয়ে আছে পৃথিবীর বিভিন্ন শহরে। বীর্যদানের এই কাজটি তিনি করেন সম্পূর্ণ ব্যক্তিগত ভাবে। কোনও স্পার্ম ব্যাঙ্কের সঙ্গে যুক্ত নন।  কাইল তাঁর বীর্য থেকে উৎপন্ন প্রতেকটি সন্তান এবং তাঁর মায়েদের চেনেন।

তবে সন্তানসুখ পেলেও কাইলের ভাগ্যে প্রেম জোটেনি এখনও। মেয়েরা তাঁর প্রেমে পড়েন না শুধূমাত্র মা হওয়ার ইচ্ছে থেকে গোপনে যোগাযোগ করেন তাঁরা।  কাইল জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ব্যক্তিগতভাবে  তাঁর সঙ্গে কথা বলেন মহিলারা ডেটে যাওয়ার উদ্দেশ্য নয় কেবলমাত্র সন্তান পাওয়ার আশায়। মা হওয়ার প্রবল ইচ্ছে থেকেই শুধুমাত্র যোগাযোগ করেন কাইলের সঙ্গে।

আরও পড়ুন:তৃণমূলের তৃতীয়বারের জয়ের বর্ষপূর্তি: ‘মা-মাটি-মানুষ দিবস’ ঘোষণা মমতার, ধন্যবাদ অভিষেকের

কাইল বিনামূল্যে তাঁর বীর্য  দান করেন। এইসব মহিলারা  প্রত্যেকেই অবস্থাপন্ন। ইচ্ছে করলেই স্পার্ম ব্যাঙ্কে যেতে পারতেন। কিন্তু তা না করে কাইলের সঙ্গে যোগাযোগ করেছেন। কারণ জানতে চাইলে কাইলকে বলেছেন, তাঁরা চান তাঁদের  সন্তানেরা তাঁদের আসল বাবাকে চিনুক। যা স্পার্ম ব্যাঙ্কে হলে সম্ভব নয়। কিছু দিন আগেই বিভিন্ন দেশে ঘুরে ঘুরে নিজের সন্তানদের সঙ্গে দেখাও করেছেন কাইল। ইনস্টাগ্রামে গোটা বিশ্বে অন্তত ১০০০ নারী বীর্য চেয়েছেন তাঁর কাছে। এখনও পর্যন্ত কেউ মন দিতে চাননি তাঁকে এটাই ৪৭ সন্তানের পিতা কাইলের দুঃখ।




Related articles

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...