Friday, March 20, 2026

ব্যস্ত কর্মসূচিতেও সৌরভপত্নী ডোনার নাচের অনুষ্ঠানে থাকছেন শাহ

Date:

Share post:

আগামী ৪ মে রাজ্য সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ(Amit Shah)। তাঁর ব্যস্ত কর্মসূচির তালিকা ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। আর এখান থেকেই জানা গেল, শুক্রবার সন্ধ্যায় অমিত শাহ যাবেন ভিক্টোরিয়া মেমোরিয়ালে একটি সরকারি অনুষ্ঠানে। এই অনুষ্ঠানেই নৃত্য পরিবেশন করার কথা রয়েছে বিসিসিআই (BCCI) প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী তথা নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়ের(Dona Ganguly)।

স্বরাষ্ট্র দফতরের প্রকাশিত এই সূচি বলছে, ৪ তারিখ রাত সাড়ে ১১টা নাগাদ কলকাতা বন্দরে নামবেন অমিত শাহ। এরপর রাতে নিউটাউনের একটি হোটেলে নিশিযাপন করবেন অমিত শাহ। পরেরদিন ৫ মে, অর্থাৎ বৃহস্পতিবার প্রথমে সুন্দরবন যাবেন তিনি। সেখানে বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন। মধ্যাহ্নভোজ সারবেন বিএসএফ জওয়ানদের সঙ্গে। এরপর দুপুরে শাহ যাবেন শিলিগুড়িতে। সেখানে রোড শো করবেন বলে জানা গিয়েছে। ওইরাতে শিলিগুড়িতেই থাকবেন। এরপর ৬ মে, শুক্রবার সকালে উত্তরবঙ্গের তিনবিঘা এলাকা পরিদর্শন করকরে দুপুরে আসবেন কলকাতায়। কলকাতার পার্টি অফিসে দলের সাংগঠনিক বৈঠকে যোগ দেবেন তিনি। বৈঠক করবেন দলের সাংসদ-বিধায়কদের সঙ্গেও। বৈঠক সেরে ভিক্টোরিয়া মেমোরিয়ালে একটি অনুষ্ঠানে যাবেন অমিত শাহ। সেই অনুষ্ঠানেই নৃত্য শিল্পী ডোনা গঙ্গোপাধ্যায় নৃত্য পরিবেশন করতে পারেন বলে জানা যাচ্ছে। শাহর পাশাপাশি এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যপাল জগদীপ ধনকড়ও (Jagdeep Dhankar)। তবে এই সূচি প্রয়োজনে বদল হতে পারে বলেই খবর।




Related articles

বিজেপিতে পরিবারতন্ত্র! বিধানসভার ৩ আসনে প্রার্থী অধিকারী-ভাইরা

স্বজনপোষণ নিয়ে বিরোধীদের খোঁচা দেওয়া বিজেপির (BJP) রন্ধ্রে রন্ধ্রে পরিবারতন্ত্র। আর সেই স্রোতে গা ভাসালেন রাজ্যের বিরোধী দলনেতা...

নয়া অর্থবর্ষে মিলবে ৭৪০০ টাকা, সিভিক ভলান্টিয়ারদের বোনাস বৃদ্ধির ঘোষণা রাজ্যের  

নতুন অর্থবর্ষের শুরুতেই সিভিক ভলান্টিয়ারদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। ২০২৫–২৬ অর্থবর্ষে তাঁদের বার্ষিক অ্যাড-হক বোনাস বাড়িয়ে...

কমিশন দেখতে পেয়ে SP না করে দেয়: খাকি উর্দি পরে সরস খোঁচা কুণালের

সদ্য মুক্তি পেয়েছে তাঁর অভিনীত প্রথম ছবি 'কর্পূর'। আবার সদ্য প্রকাশিত হয়েছে তৃণমূলের প্রার্থী তালিকা যেখানে তিনি বেলেঘাটা...

আরজি কর মামলায় গতি, নতুন বেঞ্চ গঠন হাইকোর্টে 

আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় নতুন করে মোড় নিল আইনি প্রক্রিয়া। এই...