Tuesday, June 9, 2026

শিক্ষা দফতরের সঙ্গে কথা বলে উপায় বের করব: চাকরিপ্রার্থীদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

অক্ষয় তৃতীয় আর ঈদের দিনেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ফোন আন্দোলনরত SLST-র চাকরিপ্রার্থীদের কাছে। মঙ্গলবার, সকাল ১০টা নাগাদ মুখ্যমন্ত্রী যখন রেড রোডে ঈদের অনুষ্ঠান সেরে ফিরছিলেন তখনই ময়দানে গাড়ি থেকে আন্দোলনকারীদের উদ্দেশে হাত নাড়েন তিনি। এর কিছুক্ষণ পরেই ডিসি সাউথ আকাশ মাঘারিয়ার (DC South Akash Magharia) ফোনে কল করেন মমতা। জানান, “তোমাদের বিষয়টা নিয়ে আমি শিক্ষা দফতরের সঙ্গে কথা বলব। তোমাদের নিয়োগ দেওয়ার একটা উপায় বার করব আমি।“

নাইট ক্লাবে রাহুল গান্ধী, ভিডিও ভাইরাল হতেই সরগরম রাজনীতি

ফোনের পরে আন্দোলনকারীরা জানান, এই ঘটনায় তাঁরা যথেষ্ট উচ্ছ্বসিত। তাঁদের কথায় এতে আশার আলো দেখছেন। একই সঙ্গে মমতা যে তাঁদের প্রতি সহনুভূতিশীল এটা ভেবেই তাঁদের ভালো লাগছে বলে জানান এই অন্দোলনকারী। তবে, আন্দোলনের পরবর্তী রূপরেখা সম্পর্কে সবার সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নেওয়া হবে।

২০১৬ সালে SLST নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণদের অভিযোগ, মেধাতালিকায় নাম থাকলেও এখনো নিয়োগপত্র হাতে পাননি তাঁরা। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবিতে ২৬দিন ধরে তাঁরা আন্দোলন চালাচ্ছেন।

Related articles

আজ কোলাঘাটে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, থাকবেন তিন জেলার আধিকারিকরা 

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর থেকে প্রায় প্রতি সপ্তাহেই একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক করছেন শুভেন্দু অধিকারী (CM...

আজ থেকে আগামী পাঁচ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস!

মঙ্গলের সকাল থেকে হালকা মেঘলা আকাশ। রোদের তেজ খুব একটা না হলেও গুমোট গরম রয়েছে। আলিপুর হাওয়া অফিস...

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী!

নির্বাচনের তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর থেকেই একের পর এক নেতা-প্রাক্তন মন্ত্রীদের গ্রেফতারির খবরের মাঝে এবার তোলাবাজি- খুনের...

সত্যতা যাচাই না করে ‘ভুয়ো খবর’ ছড়ানোয় মিডিয়াকে হুঁশিয়ারি মিমির! 

আদালতে হাজিরা ও গ্রেফতারির ভুয়ো খবর ছড়ানোয় এবার মিডিয়ার একাংশের বিরুদ্ধে গর্জে উঠলেনা প্রাক্তন সাংসদ -অভিনেত্রী মিমি চক্রবর্তী...