Saturday, June 27, 2026

আগামী বছর থেকে দু-দফায়  উচ্চমাধ্যমিক! পরিকল্পনায় শিক্ষা সংসদ ও স্কুল শিক্ষা দফতর

Date:

Share post:

আইসিএসই ও সিবিএসই(ICSE & CBSE)বোর্ডের পরীক্ষাগুলির( Board Exam) ধাঁচে বছরে দু’ বার ছাত্রছাত্রীদের পরীক্ষা নেওয়ার কথা ভাবছে উচ্চমাধ্যমিক শিক্ষাসংসদ এবং স্কুল শিক্ষা দফতর।
আইসিএসই এবং সিবিএসই বোর্ড ইতিমধ্যেই সেমিস্টার ওয়ান, সেমিস্টার টু ( Semester One Semester Two)করে ছয় মাস অন্তর পরীক্ষা নিচ্ছে।এবার সেই ধাঁচেই রাজ্যের উচ্চমাধ্যমিকের ছাত্রছাত্রীদেরও পরীক্ষা নিতে চায় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সেই অনুযায়ী পরিকল্পনা নিচ্ছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ও স্কুল শিক্ষা দপ্তর।

এই মর্মে  রাজ্য সরকার  স্কুলের উচ্চশিক্ষায়  নিজস্ব  শিক্ষানীতি  তৈরি করতে একটি কমিতি গঠন করেছে সেই কমিটি আগামী ৬ মে বৈঠকে বসছে। যেখানে গোটা বিষয়টি নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বৈঠকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর(Bratya Basu) থাকার কথা বলে সূত্রের খবর। যদিও এই বিষয় নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি  সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য ।

প্রসঙ্গত আগের  উচ্চমাধ্যমিকের পরীক্ষাতেই সেমিস্টার সিস্টেমে পরীক্ষা নিতে চেয়েছিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। কিন্তু তা  পরিকল্পনা এবং  সময়ের অভাবে বাস্তবায়িত করা সম্ভব হয়নি। তাই এবার পরিকল্পনা মাফিক এগোতে চাইছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সেমিস্টার সিস্টেমে উচ্চমাধ্যমিক পরীক্ষা নিতে গেলে সিলেবাস সংশোধন ও বিভাজনের প্রয়োজন হতে পারে। সে ক্ষেত্রে  সেমিস্টার ওয়ান, সেমিস্টার টু কী  ধরনের সিলেবাসের উপর ভিত্তি করে পরীক্ষা হবে তা ছাত্র ছাত্রীদের আগাম জানাতে হবে ।

ধারালো অস্ত্রের আঘাতে গলার নলি কেটে খুন একই পরিবারের ৩ জন

পাশাপাশি উচ্চমাধ্যমিকের একাধিক বিষয় রয়েছে ফলে প্রতিটি বিষয় ভিত্তিক সেমিস্টার ধরে সিলেবাস তৈরি বেশ সময়সাপেক্ষ। তার জন্যই আগাম প্রস্তুতি প্রক্রিয়া শুরু করতে চায় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...