Tuesday, June 23, 2026

IPL Eden: ২৪ এবং ২৫ মে ইডেনে IPL-এর প্লে অফের ম্যাচ, জানিয়ে দিল BCCI

Date:

Share post:

আগেই ঠিক হয়ে গিয়েছিল ২৪ ও ২৫ মে কলকাতার ইডেন গার্ডেন্সে হবে চলতি আইপিএলের দু’টি প্লে-অফ ম্যাচ। মঙ্গলবার আনুষ্ঠিকভাবে এই কথা ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ডও। এদিন বিসিসিআইয়ের তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘২৪ থেকে ২৯ মে-র মধ্যে কলকাতা ও আমেদাবাদে আইপিএলের প্লে-অফ ম্যাচগুলো হবে। কলকাতার ইডেন গার্ডেন্সে ২৪ মে হবে প্রথম কোয়ালিফায়ার। ২৫ মে এলিমিনেটর। এরপর ২৭ মে আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। ফাইনাল একই মাঠে ২৯ মে।’ প্রসঙ্গত, ২২ মে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শেষ হবে আইপিএলের গ্রুপ পর্বের ম্যাচ।

আরও পড়ুন- রাজীব গান্ধীর বক্তব্যকে হাতিয়ার করে বার্লিন থেকে কংগ্রেসকে তোপ মোদির

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...