Thursday, April 9, 2026

বিজেপি শাসিত উত্তরাখণ্ডের পাঠ্যসূচিতে এবার রামায়ণ ও গীতা

Date:

Share post:

বিজেপি(BJP) শাসিত উত্তরাখণ্ড(Uttarakhand) রাজ্যের পাঠ্যপুস্তকে এবার অন্তর্ভুক্ত হতে চলেছে ধর্মগ্রন্থ রামায়ণ(Ramayana) ও ভগবত গীতা(Gita)। সম্প্রতি এমনই সিদ্ধান্ত নিয়েছেন উত্তরাখণ্ডের শিক্ষামন্ত্রী ধন সিং রাওয়াত। শিক্ষামন্ত্রীর তরফে জানানো হয়েছে, শুধু রামায়ণ ও মহাভারত নয় বেদও থাকতে চলেছে পাঠ্যপুস্তকে। এছাড়াও থাকবে উত্তরাখণ্ডের ইতিহাস।

গত সোমবার সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রাজ্যের শিক্ষামন্ত্রী ধন সিং রাওয়াত জানান, আসন্ন বিধানসভা অধিবেশনে এই নতুন শিক্ষানীতি বাস্তবায়ন করা হবে রাজ্যে। একইসঙ্গে এটাও জানান হয়েছে, রাজ্যের সাধারণ মানুষের থেকে পরামর্শ নেওয়ার পর রাজ্যবাসীর ইচ্ছাকে প্রাধান্য দিয়ে পাঠ্যসূচিতে আনা হচ্ছে বেদ, গীতা, রামায়ন ও উত্তরাখণ্ডের ইতিহাসকে। তিনি আরও বলেন, কেন্দ্রের নতুন শিক্ষানীতিতে বলা হয়েছে ভারতীয় ইতিহাস এবং ঐতিহ্যের উপর ভিত্তি করে শিক্ষার্থীদের জন্য পাঠ্যক্রম তৈরি করা উচিত এবং রাজ্যগুলি তাদের পাঠ্যসূচিতে যা রাখা হয়েছে তার ৩০ থেকে ৪০ শতাংশ বেছে নিতে পারবে। সেই অনুযায়ী নতুন পাঠ্যক্রম নির্ধারণ করা হবে।

আরও পড়ুন:আগামী বছর থেকে দু-দফায়  উচ্চমাধ্যমিক! পরিকল্পনায় শিক্ষা সংসদ ও স্কুল শিক্ষা দফতর

উল্লেখ্য, পাঠ্যপুস্তকে রামায়ণ, গীতার অন্তর্ভুক্তি এই প্রথমবার নয়। এর আগে গুজরাট সরকার তাদের পাঠ্যসূচিতে গীতাকে অন্তর্ভুক্ত করেছে। যা ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণিভুক্ত পড়ুয়ারা পড়তে বাধ্য থাকবে। সেই পথেই এবার হাঁটল বিজেপি শাসিত উত্তরাখণ্ড।




Related articles

প্রয়াত আবু হাসেম খান চৌধুরি: মালদহ কংগ্রেসে যুগের অবসান

শারীরিক কারণে সাম্প্রতিক প্রত্যক্ষ রাজনীতিতে না থাকলেও তাঁর উপস্থিতি ছায়ার মতো অনুসরণ করত মালদহের রাজনীতিকে। সেই আবু হাসেম...

IPL: বরুণ-নারিনকে নিয়ে জারি উদ্বেগ, কেকেআর-লখনউ ম্যাচে ভিলেন হবে বৃষ্টি?

প্রথম দুই ম্যাচে হার। বৃষ্টির কারণে পাঞ্জাব কিংস ম্যাচ থেকে ১ পয়েন্ট ঘরে ঢুকেছে। এই পরিস্থিতিতে  বৃহস্পতিবার আইপিএলে...

নেই বাড়ি-গাড়ি: রাজ্যের মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তি ১৫ লক্ষ

তিনি দাবি করেন, রাস্তা থেকে লড়াই করে বর্তমানে যে জায়গায় তিনি এসেছেন, তা অর্জন করেছেন বলে। যে কোনও...

পড়ুয়াদের পোশাক-জুতোর গুণগত মানে কড়া নজর! আচমকা পরিদর্শনে নামছে বিকাশ ভবন 

রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে পড়ুয়াদের দেওয়া পোশাক, জুতো ও স্কুল ব্যাগের গুণগত মান নিয়ে কোনও আপস...