Thursday, February 5, 2026

শ্রেয়া ঘোষালের নামে প্রতারণার শিকার বাংলাদেশ দূতাবাস

Date:

Share post:

ক্রমাগত সক্রিয় হচ্ছে নানা প্রতারণা চক্র আর যার শিকার হচ্ছেন একের পর এক। এবার প্রতারণার সঙ্গে নাম জড়াল বিখ্যাত সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষালের (Shreya Ghosal)। সূত্রের খবর, শ্রেয়া ঘোষালের (Shreya Ghosal) নামে ভুয়ো ই-মেল আইডি ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে কয়েক লক্ষ টাকা লোপাট করার অভিযোগ উঠল। ঘটনায় আঙুল উঠেছে ‘হিটমেকার্স প্রোডাকশন প্রাইভেট লিমিটেড’(Hitmakers Production Private Limited) নামক মুম্বই ভিত্তিক এক সংস্থার বিরুদ্ধে। ঘটনায় নাম জড়িয়েছে কলকাতার (Kolkata) এক সঙ্গীতশিল্পীরও।

ঘটনার সূত্রপাত গত জানুয়ারিতে।জানা যায় বাংলাদেশের এক অনুষ্ঠানে শ্রেয়া ঘোষালকে (Shreya Ghosal) দিয়ে গান গাওয়ানোর প্রতিশ্রুতি দেয় ‘হিটমেকার্স প্রোডাকশন্স প্রাইভেট লিমিটেড’(Hitmakers Production Private Limited) নামে মুম্বইয়ের একটি সংস্থা। সেই সংস্থার বিষয়ে বাংলাদেশ দূতাবাসকে (Bangladesh Embassy)নাকি জানিয়েছিলেন কলকাতার শিল্পী চিরন্তন বন্দ্যোপাধ্যায়(Chirantan Banerjee)। তিনি বাংলার সঙ্গীত ও সিনেমা জগতে পরিচিত মুখ। ২০০৮ সালে একটি রিয়েলিটি শো (Reality Show) থেকে তাঁর উত্থান। এরপর একাধিক সিনেমা,সিরিয়ালে গানের পাশাপাশি অভিনয়ও করেছেন। দূতাবাসের হয়ে বাংলাদেশের একাধিক গানের অনুষ্ঠানেও যোগ দিয়েছেন তিনি। এদিকে শ্রেয়া ঘোষালের সঙ্গে অনুষ্ঠানের চুক্তির জন্য অগ্রিম আট লক্ষ টাকা পাঠানো হয় উক্ত সংস্থার ডিরেক্টর কৃষ্ণ শর্মার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এরপর শ্রেয়া ঘোষালের নামাঙ্কিত একটি ইমেল আইডি থেকে একটি মেল যায়। সেখানে শ্রেয়া নাকি ‘ধন্যবাদ’ জানিয়েছেন বলে দাবি বাংলাদেশ দূতাবাসের। সেই মতো সব আয়োজন করে রাখা হয়েছিল বলেই খবর। পরে অনুষ্ঠানের সময় যত এগিয়ে আসতে থাকে, শ্রেয়া ঘোষালের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে বাংলাদেশ দূতাবাস বুঝতে পারে যে বিষয়টি পুরোটাই ভুয়ো।

ঈদের চাঁদ : মন্নতের বারান্দা থেকে শুভেচ্ছা বিনিময় শাহরুখের

এদিকে এই ঘটনার প্রেক্ষিতে কলকাতা পুলিশের প্রতারণা দমন শাখায় অভিযোগ জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। ঘটনার পর চিরন্তন বন্দ্যোপাধ্যায়কে লালবাজারে ডেকে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, তিনি নিজেও মুম্বইয়ের এই সংস্থার প্রতারণার শিকার। তিনি উলটে অভিযোগের আঙুল তুলেছেন প্রসেনজিৎ চক্রবর্তী (Prosenjit Chakraborty)ওরফে প্রিন্স নামের এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত প্রিন্স আপাতত পলাতক। মামলাটি আপাতত কলকাতা হাইকোর্টে বিচারাধীন রয়েছে। দুমাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে।




spot_img

Related articles

ভোটের আগে রাজ্য বাজেটে বিরাট ঘোষণা, উন্নয়নমূলক প্রকল্পগুলিতে বাড়ল বেতন-ভাতা, সপ্তম পে কমিশন গঠন

বিধানসভা ভোটের আগে ভোট অন অ্যাকাউন্ট (Vote On Account) পেশ করলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattarcharya)। বাজেট...

দেবের ক্ষমা চাওয়াতে খুশি নন অনির্বাণ! কী মন্তব্য অভিনেতা- পরিচালকের

অভিনেতা পরিচালক অনির্বাণ ভট্টাচার্যের (Anirban Bhattacharya) হয়ে ফেডারেশনের কাছে ক্ষমা চেয়েছিলেন সাংসদ অভিনেতা দেব (Dev)। এবার সেই প্রসঙ্গে...

হুমায়ুনের সঙ্গে বৈঠক ভালো বার্তা দেয়নি: সম্পাদকমণ্ডলীর নিশানা সেলিমকে, ফ্রন্টের বৈঠকেও আলোচনা সম্ভাবনা

এক হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠকে ঘরে-বাইরে প্রশ্নের মুখে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Md Selim)। নিউ টাউনের পাঁচতারা...

নতুন বছরের শুরুতেই নজরে ‘দেশু ৭’-র গোল্ডেন টিকিট

২০২৬-এর বক্স অফিসে কোন বাংলা ছবি পর্দা কাঁপাবে সেই নিয়ে এখন থেকেই জল্পনা তুঙ্গে। তবে এখনও পর্যন্ত সেই...