Monday, June 8, 2026

কৈলাস অযোগ্য? নাড্ডার কাছে বাংলার জন্য অভিভাবক চাইলেন দিলীপ

Date:

Share post:

অভিজ্ঞতা নিয়ে বিজেপির প্রাক্তন ও বর্তমান রাজ্য সভাপতির মধ্যে দড়ি টানাটানি চলছে বেশ কয়েকদিন ধরেই। এবার সুকান্ত মজুমদারকে পাশে বসিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার (JP Nadda) কাছে রাজ্যের জন্য অভিভাবক চাইলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এর আগে বাংলার দায়িত্বে ছিলেন কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijaybargya)। এখনও খাতায় কলমে রাজ্য বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক তিনি। কিন্তু তারপরেও সুকান্তকে পাশে বসিয়ে সাংবাদিক বসিয়েই সাংবাদিক বৈঠকে এই দাবি জানানোর কথা বললেন দিলীপ।

কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গে প্রাক্তন রাজ্য সভাপতির সম্পর্কের শীতলতার কথা সবারই জানা। কৈলাসের সঙ্গে তাঁর মত পার্থক্য প্রকাশ্য এসেছে। এদিকে, বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের গোষ্ঠীর সঙ্গেও সদভাব নেই। কিন্তু ২৩-এর পঞ্চায়েত এবং ২৪-এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে সলতে পাকানোর চেষ্টা করছে রাজ্য বিজেপি। এই পরিস্থিতে নাড্ডার কাছে কোনও প্রবীণ কেন্দ্রীয় নেতাকে বাংলা সামলানোর দায়িত্ব দেওয়ার আর্জি জানালেন দিলীপ। তিনি বলেন, তাঁদের সুবিধা-অসুবিধা বলার জন্য কোনও সিনিয়র নেতা নেই। তাহলে, কি কৈলাসকে মনের কথা বলতে পারছেন না রাজ্য বিজেপির নেতারা! ঘুরিয়ে নাড্ডার কাছে সেই নালিশই জানিয়ে এলেন দিলীপ- মত রাজনৈতিক মহলের।




Related articles

ফের কালীঘাটে অভিষেকের বাড়িতে CID, কবে তলব!

বিধানসভায় সই জাল-কাণ্ডের তদন্তে ফের তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়ির দরজায় পৌঁছল CID।...

বিধানসভায় দীর্ঘ বৈঠকে ফিরহাদ, কার সঙ্গে!

মেয়র পদ থেকে ইস্তফা দিয়ে সোমবার বিধানসভায় গেলেন বিধায়ক ফিরহাদ হাকিম (Firhad Hakim)। গিয়ে কার সঙ্গে বৈঠক করলেন?...

রাজ্যে CBI তদন্তে ছাড়! শর্তসাপেক্ষ সম্মতি দিয়ে নতুন নির্দেশিকা নবান্নের

আট বছর পর পশ্চিমবঙ্গে CBI-কে তদন্তের 'সাধারণ সম্মতি' (General Consent) ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন (Nabanna)। তবে আগের...

দেশের আকাশেও এবার মেরুজ্যোতি, সৌরঝড়ের প্রভাব ভারতেও

ভারতের আকাশেও এবার মেরুজ্যোতি দেখার অপেক্ষা! সূর্যের বুকে তীব্র বিস্ফোরণ ঘটার এবার আঁচ পৃথিবীর বুকেও লাগার সম্ভাবনা। মাত্র...