Sunday, April 5, 2026

জমি মাফিয়া হিসেবে অভিযুক্তদের তালিকায় সিপিআইএম নেতা জীবেশ সরকার!

Date:

Share post:

শিলিগুড়িতে জমি মাফিয়া (Land Mafia) হিসেবে অভিযুক্তদের তালিকায় এবার নাম উঠল সিপিআইএমের (CPIM) দার্জিলিং (Darjeeling) জেলার সত্তরোর্ধ নেতা তথা দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য জীবেশ সরকারের (Jibesh Sarkar)। শিলিগুড়ি শহরের ৩২ নম্বর ওয়ার্ডের এক বাসিন্দা নিউ জলপাইগুড়ি থানায় অভিযোগ লিপিবদ্ধ করেন। তাতে তিনি এলাকায় জমি দখলে অভিযুক্তদের মদত দেওয়ার অভিযোগ করেন। সেই অভিযোগে অন্যদের সঙ্গে জীবেশের নাম রয়েছে।


আরও পড়ুন: ফের বদলে গেল অমিত শাহের বঙ্গ সফরের সূচি, বিভ্রান্ত বিজেপি রাজ্য নেতৃত্ব

বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে চায়নি পুলিশ। তবে, এক পুলিশ কর্তার কথায়, অভিযোগের ভিত্তি খতিয়ে না দেখে কিছু সিদ্ধান্ত নেওয়া হবে না।

আর যাঁর নামে এই অভিযোগ সেই জীবেশ সরকার কী বলছেন? তাঁর মতে, শিলিগুড়ির মানুষ জানেন তিনি কেমন লোক। এমনকি, তৃণমূল নেতারাও জানেন, তিনি কেমন মানুষ। বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে চাননি শাসকদলের স্থানীয় নেতৃত্ব।


জীবেশ সরকার আগে সিপিআইএমের দার্জিলিং জেলা সম্পাদক ছিলেন। সম্প্র‍তি পদ থেকে তাঁকে সরানো হয়। তিনি রাজ্য সম্পাদকমণ্ডলিতে রয়েছেন।
পুলিশ অবশ্য লিখিত অভিযোগের ভিত্তিতে ৩ জনকে আটক করেছে। যাঁদের আটক করা হয়েছে, তাঁদের মধ্যে সিপিআইএমের এক প্রাক্তন কাউন্সিলরও রয়েছেন, যিনি জীবেশের ঘনিষ্ঠ বলে দাবি। এখন বর্ষীয়ান বামনেতাকে পুলিশ জেরা করে কি না সেটাই দেখার।

Related articles

রবিবার পূর্ব বর্ধমান থেকে প্রচার শুরু করবেন অভিষেক, জনসভা গোসাবা-সাতগাছিয়াতেও

বাংলার বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) দলীয় প্রচারে প্রত্যেকদিন রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জনসভা কর্মসূচি...

‘নিজের ঘর’, উৎপল সিনহার কলম

প্রিয়তম , আমি নিশ্চিত যে আমি পাগল হয়ে যাচ্ছি। আমার মনে হচ্ছে , আমরা এই ভয়াবহ সময়ের মধ্যে দিয়ে...

ভোট প্রচারে আজ মুর্শিদাবাদে জোড়া জনসভা, দুপুরে বহরমপুরে রোড-শো মুখ্যমন্ত্রীর 

বাংলার দুয়ারে নির্বাচন, তৃণমূলসুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করার লক্ষ্যে রাজ্যজুড়ে ঘাসফুলের কর্মী সমর্থকদের উৎসাহ...

Sunday Feature: আজীবন অবিবাহিত অটল কেন দত্তক নিয়েছিলেন বান্ধবীর মেয়েকে?

চল্লিশের দশকের গোয়ালিয়র। ভিক্টোরিয়া কলেজের লাইব্রেরিতে ধুলো জমা ভারী বইয়ের তাকে লুকানো ছিল এক পশলা নরম রোদ। সেখানেই...