Monday, June 15, 2026

ফের বদলে গেল অমিত শাহের বঙ্গ সফরের সূচি, বিভ্রান্ত বিজেপি রাজ্য নেতৃত্ব

Date:

Share post:

তাঁর দলের মুষল পর্বের মধ্যেই বঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী অমিত শাহ। এই সফরের বেশিরভাগটাই তিনি সরকারি কর্মসূচিতে সময় দেবেন বলে স্বরাষ্ট্র দফতর সূত্রে খবর। তবে রাজ্য নেতৃত্বের বাছাই করা নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠকও করতে পারেন তিনি। কিন্তু বাংলা সফরে আসলেও ঠিক কতদিন থাকবেন তিনি, তা নিয়ে নতুন করে জটিলতা তৈরি হয়েছে। এমনকী, তাঁর পূর্ব নির্ধারিত সূচিরও পরিবর্তন হয়েছে। আজ, বুধবার রাতে তাঁর দিল্লি থেকে কলকাতায় আসার কথা থাকলেও, তা একদিন পিছিয়ে গিয়েছে। আগামিকাল ৫ মে কলকাতায় আসছেন অমিত শাহ।


আরও পড়ুন: বচসার জেরে মগরাহাটে কুপিয়ে খুন, গ্রেফতার ২

নতুন যে সফরসূচি কলকাতায় এসেছে, তাতে শুধুমাত্র দেখা যাচ্ছে যে ৪ তারিখের পরিবর্তে তিনি ৫ তারিখ কলকাতায় আসছেন এবং তিনদিনের জায়গায় তাঁর আপাতত একদিনেরই সফরসূচির কথা জানানো হয়েছে। নতুন সূচি অনুসারে, অমিত শাহ রাজ্যে এসে প্রথমেই হিঙ্গলগঞ্জ, কল্যাণী এবং হরিদাসপুর সীমান্ত চৌকিতে বিএসএফের আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। এই সফরেই স্বরাষ্ট্রমন্ত্রীর বিএসএফের একটি মিউজিয়ামও উদ্বোধন করবেন বলে জানা যাচ্ছে। ওইদিনই আবার বিকেল ৪:১৫ মিনিট নাগাদ তিনি কলকাতায় ফিরে আসবেন। ব্যাস, আপাতত এটুকুই জানানো হয়েছে। এরপর অমিত শাহ দিল্লি ফিরে যাবেন, নাকি আরও একদিন থেকে অন্য কর্মসূচিতে যোগ দেবেন, তা নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে গেরুয়া শিবিরের অন্দরেই। রাজ্য নেতারা কেউ কিছু বলতে পারছেন না।

অর্থাৎ, আগের সূচি অনুসারে উত্তরবঙ্গে যে রাজনৈতিক কর্মসূচি ছিল, সেই ব্যাপারে এখনও কিছুই জানাতে পারেনি স্বরাষ্ট্রমন্ত্রক। ফলে বিজেপি রাজ্য নেতৃত্বও চরম বিভ্রান্ত। আগের সূচি অনুসারে, বঙ্গসফরের শুরুতেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের যাওয়ার কথা ছিল সুন্দরবনে।


উল্লেখ্য,স্বরাষ্ট্র দফতরের প্রকাশিত আগের সূচিতে জানানো হয়েছিল ৪ তারিখ রাত সাড়ে ১১টা নাগাদ কলকাতা বিমান বন্দরে নামবেন অমিত শাহ। এরপর নিউটাউনের একটি হোটেলে নিশিযাপন করবেন অমিত শাহ। পরেরদিন ৫ মে, অর্থাৎ বৃহস্পতিবার প্রথমে সুন্দরবন সীমান্তবর্তী এলাকায় যাবেন তিনি। সেখানে বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন। মধ্যাহ্নভোজ সারবেন বিএসএফ জওয়ানদের সঙ্গে। এরপর দুপুরে শাহ যাবেন শিলিগুড়িতে। সেখানে রোড শো করবেন। ওইরাতে শিলিগুড়িতেই থাকবেন। এরপর ৬ মে, শুক্রবার সকালে উত্তরবঙ্গের তিনবিঘা এলাকা পরিদর্শন করকরে দুপুরে আসবেন কলকাতায়। কলকাতার পার্টি অফিসে দলের সাংগঠনিক বৈঠকে যোগ দেবেন তিনি। বৈঠক করলেন দলের সাংসদ-বিধায়কদের সঙ্গেও। বৈঠক সেরে একটি বিশেষ অনুষ্ঠানে ভিক্টোরিয়া মেমোরিয়ালে যাবেন অমিত শাহ। এরপর বিশিষ্টজনদের সঙ্গে সাক্ষাৎ করবেন। তারপর দিল্লি ফিরবেন তিনি। কিন্তু নতুন সূচি অনুসারে, এখনও পর্যন্ত দেখা যাচ্ছে, তাঁর অনেক কর্মসূচি বিশেষ করে রাজনৈতিক ও দলীয় কর্মসূচি নিয়ে কোনও নিশ্চয়তা দেওয়া হয়নি স্বরাষ্ট্রমন্ত্রকের নতুন সূচিতে।

Related articles

রাহুলের মৃত্যুর তদন্তে সিআইডি, দিঘায় বাড়ছে নিরাপত্তা বলয়: ঘোষণা মুখ্যমন্ত্রীর

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee) মৃত্যুর ঘটনায় তদন্তে নতুন মোড়। এবার এই মামলার তদন্তভার সিআইডির (CID)...

জনস্বার্থ না দ্বিচারিতা! যোগ দিবস উপলক্ষে ৭ দিন বন্ধ রেড রোড

মিল নেই কথায় আর কাজে! প্রথম থেকেই রাজ্য বিজেপির (West Bengal BJP) দাবি ছিল যে মানুষের স্বাচ্ছন্দের জন্য...

হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সঞ্চিতা উগলের রহস্যমৃত্যু

কয়েক ঘণ্টা আগেই রিল পোস্ট করেছিলেন কিন্তু তারপরেই রহস্যমৃত্যু ‘কুমকুম ভাগ্য’ খ্যাত অভিনেত্রী সঞ্চিতা উগলে (Sanchita Ugle)। যদিও...

ফের খুলেছে ‘আর জি কর ফাইল’, হাসপাতালে তদন্তে সিবিআই-এর বিশেষ দল

ফের আর জি কর মামলার (RG Kar Case) তদন্ত নিয়ে ঘটনাস্থল পরিদর্শনে গেল সিবিআই (CBI)-এর আধিকারিকরা। রাজ্যে রাজনৈতিক...