Tuesday, June 23, 2026

ধর্ষণের অভিযোগ জানাতে থানায় যেতেই নাবালিকাকে ধর্ষণ করল পুলিশ

Date:

Share post:

ধর্ষণের অভিযোগ জানাতে থানায় গিয়েছিল এক নাবালিকা । সঙ্গে ছেলের পরিবারের সদস্য । কিন্তু ওই আত্মীয়র সামনে ফের নাবালিকাকে ধর্ষিতা হতে হল। আর এবার ধর্ষণ করল পুলিশ আধিকারিক নিজেই। ওই পুলিশ আধিকারিকের নাম তিলকধারী সরোজ। ঘটনার থেকে অবশ্য ওই পুলিশ আধিকারিক পলাতক। ঘৃণ্য এবং নক্কারজনক এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ললিতপুরে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে গত ২২ এপ্রিল ললিতপুর গ্রামেরই চার জন ওই নাবালিকাকে ভোপালে নিয়ে চলে যান। সেখানে টানা চার দিন ধরে নাবালিকাকে আটকে রেখে বারংবার ধর্ষণ করে ওই চার জন। তার পর দু’দিন আগে নাবালিকাকে গ্রামে ফের ফিরিয়ে দিয়ে যায় অভিযুক্তরা। নির্যাতিতা নাবালিকা এমনটাই অভিযোগ করেছে। ললিতপুর থানায় ওই চার জনের বিরুদ্ধে নাবালিকা ধর্ষণের অভিযোগ দায়ের করতে যায়। সঙ্গে ছিল তার কাকিমা । থানার ভারপ্রাপ্ত আধিকারিক তাদেরকে পরের দিন গোপন জবানবন্দি দিতে থানায় আসতে বলেন। অভিযোগ, তখন নাবালিকাকে একটি ঘরে নিয়ে গিয়ে কাকিমার সামনেই তাকে ধর্ষণ করে ওই পুলিশ আধিকারিক। ওই পুলিশ আধিকারিকের খোঁজ চলছে বলে উত্তরপ্রদেশ পুলিশ সূত্রে জানানো হয়েছে। অপরাধ প্রমাণিত হলে কড়া শাস্তি হবে। এমনকী চাকরি থেকে তাকে বরখাস্ত করা হতে পারে বলেও জানানো হয়েছে। নাবালিকার কাকিমাকেও আটক করা হতে পারে বলে জানানো হয়েছে।

Related articles

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...