Thursday, June 18, 2026

Death: সৌদি আরবে কাজে গিয়ে রহস্যমৃত্যু মুর্শিদাবাদের যুবকের

Date:

Share post:

সৌদি আরবে (Saudi Arab) কাজ করতে গিয়ে রহস্যজনকভাবে মৃত্যু হল মুর্শিদাবাদের এক যুবকের । নিহত যুবকের নাম আলি হোসেন শেখ। বয়স ৩৫। মুর্শিদাবাদের কান্দি মহকুমার খোরজুনা গ্রাম পঞ্চায়েতের বধুয়া গ্রামের বাসিন্দা। অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান আলি অভাবের সংসারের হাল ধরতে আলি বছরখানেক আগে সৌদি আরবে গিয়েছিলেন। সেখানে গিয়ে তিনি শ্রমিকের কাজ করতেন । আলির প্রতিবেশীরা জানিয়েছেন তিনি বেশি ছুটি পেতেন না । তাই খুব ঘনঘন যে দেশে ফিরতেন এমন নয় । তবে ইদে বাড়ি ফেরার কথা ছিল তাঁর। কিন্তু শেষ পর্যন্ত আসা হয়নি বাড়িতে। কেন আসা হয়নি সেটাই রহস্য । কারণ জানা গেছে ইদের একদিন আগেই আলি বাড়িতে ফোন করে তার ফেরার খবর জানিয়েছিলেন । সৌদি আরব থেকে তিনি বাড়ির সকলের জন্য উপহার কিনেছিলেন বলেও জানিয়েছিলেন। কিন্তু শেষ মুহূর্তে

ইদের দিন বাড়িতে খবর আসে আলির মৃত্যু হয়েছে। কিন্তু মৃত্যুর কারণ জানানো হয়নি। আলির পরিবারের তরফে সৌদি আরবের ওই সংস্থার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে। আলির পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে মুর্শিদাবাদের স্থানীয় প্রশাসন। মৃতদেহ গ্রামে ফেরানোর জন্য সবরকম চেষ্টা ইতিমধ্যেই শুরু করেছে প্রশাসন।

Related articles

হুগলি নদীতে আচমকা জোড়া টর্নেডোর তাণ্ডব! বরাতজোরে রক্ষা পেলেন মৎস্যজীবীরা

দুপুর গড়াতেই আকাশজুড়ে নামল ঘন কালো অন্ধকার। তার পরেই প্রকৃতির এক অদ্ভুত এবং ভয়ঙ্কর রূপের সাক্ষী থাকলেন দক্ষিণ...

চার বছরের মাথায় ফের ‘মহা-ভাঙন’! দল ছাড়ার মুখে উদ্ধবের ৬ লোকসভা সাংসদ

এবার লোকসভায় চরম বিপর্যয়ের মুখে পড়লেন উদ্ধব ঠাকরে। শিবসেনার (ইউবিটি) ৬ জন লোকসভা সাংসদ সরাসরি বিদ্রোহ ঘোষণা করে...

রাজ্যে আরও ৪টি মেডিক্যাল কলেজ, স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতিতে নয়া পদক্ষেপ

রাজ্যের চিকিৎসা পরিষেবা ও মেডিক্যাল শিক্ষার (West Bengal Health Department) ক্ষেত্রে নয়া পদক্ষেপ নবান্নের। কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর...

মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই (AI)-এর অপব্যবহার রুখতে এবং ‘পার্সোনালিটি রাইটস’ বজায় রাখতে এবার আইনের দ্বারস্থ বলি অভিনেত্রী তথা...