Thursday, June 18, 2026

Prashant Kishore : কোনও রাজনৈতিক দল করছি না , স্পষ্ট জানিয়ে দিলেন পিকে

Date:

Share post:

তিনি কোনও নতুন রাজনৈতিক দল তৈরি করছেন না। বৃহস্পতিবার এই ঘোষণা করে নিজের অবস্থান স্পষ্ট করলেন ভোট কুশলী প্রশান্ত কিশোর । গত কয়েকদিন ধরে দেশের রাজনীতিতে প্রশান্ত কিশোরের পরবর্তী পদক্ষেপ নিয়ে নানা গুঞ্জন তৈরি হয়েছিল । কংগ্রেসের সঙ্গে সন্ধি বিচ্ছেদ হওয়ার পরে পিকে ঠিক কী করবেন তা নিয়ে নানা মহলে নানা প্রশ্ন উঠেছিল। কিন্তু বৃহস্পতিবার পিকে নিজেই ঘোষণা করে দিলেন যে তিনি কোনও নতুন রাজনৈতিক দল করছেন না। বরং তার নতুন কিছু পরিকল্পনা রয়েছে । তার জন্মভূমি বিহারের জন্য তিনি নতুন কিছু উদ্যোগের কথা ভেবেছেন । এবং খুব শীঘ্রই তা সকলের সামনে আনবেন।

প্রশান্ত কিশোর এদিন বলেন, ”৯০ শতাংশর বেশি মানুষ বিহারের জন্য নতুন কিছু ভাবছে। আমি কোন রাজনৈতিক দল বা রাজনৈতিক মঞ্চ তৈরি করছি না। আগামী দিনে আমি পদযাত্রা করব। ৩০০০ হাজার কিলোমিটার রাস্তা পায়ে হাঁটব । ‘জন সুরজ’ সম্পর্কে বিহারের মানুষ জানতে চাইলে তাদের বাড়ি বাড়ি যাব। মানুষের সামনে গিয়ে কথা বলব।

 

পিকে এদিন আরও জানিয়েছেন ইতিমধ্যেই রাজনৈতিক ও অরাজনৈতিক পরিচয় আছে এমন ১৮ হাজার মানুষকে চিহ্নিত করা হয়েছে। তাদের সকলের মতামত নেওয়া হচ্ছে সকলের সঙ্গে কথা বলা হচ্ছে । ভবিষ্যতে আরো বহু মানুষের সঙ্গে সদর্থক আলোচনা করে তবেই পদক্ষেপ স্থির করবেন পিকে।

Related articles

চার বছরের মাথায় ফের ‘মহা-ভাঙন’! দল ছাড়ার মুখে উদ্ধবের ৬ লোকসভা সাংসদ

এবার লোকসভায় চরম বিপর্যয়ের মুখে পড়লেন উদ্ধব ঠাকরে। শিবসেনার (ইউবিটি) ৬ জন লোকসভা সাংসদ সরাসরি বিদ্রোহ ঘোষণা করে...

রাজ্যে আরও ৪টি মেডিক্যাল কলেজ, স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতিতে নয়া পদক্ষেপ

রাজ্যের চিকিৎসা পরিষেবা ও মেডিক্যাল শিক্ষার (West Bengal Health Department) ক্ষেত্রে নয়া পদক্ষেপ নবান্নের। কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর...

মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই (AI)-এর অপব্যবহার রুখতে এবং ‘পার্সোনালিটি রাইটস’ বজায় রাখতে এবার আইনের দ্বারস্থ বলি অভিনেত্রী তথা...

অরূপকে ঘিরে আলিপুর আদালতে আইনজীবীদের বেনজির বিক্ষোভ! পুলিশি ঘেরাটোপে ছাড়লেন চেম্বার

আলিপুর আদালত চত্বরে বেনজির বিক্ষোভের মুখে প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। বৃহস্পতিবার, বিধাননগর দক্ষিণ থানায় (Bidhannagar South...