Wednesday, June 24, 2026

Tiger Census : সারাদেশের সঙ্গে উত্তরবঙ্গের জঙ্গলেও শুরু হল বাঘশুমারি

Date:

Share post:

ফের দেশজুড়ে শুরু হল বাঘ গণনার কাজ। তারমধ্যে উত্তরবঙ্গের জঙ্গলগুলিও রয়েছে। বনদফতর সূত্রে জানা গিয়েছে ২৪ বছর পরে ফের ব্যাঘ্র শুমারির কাজ শুরু হল । বৃহস্পতিবার থেকে শুরু হশ বাঘ গণনার কাজ। চলবে আগামী তিন দিন ধরে। উত্তরবঙ্গের গরুমারা, নেওড়াভ্যালি এবং চাপড়ামারির জঙ্গলে মোট ৩০টি দল এই গণনার কাজ করছে। বনকর্মীদের সঙ্গে বিভিন্ন পশুপ্রেমী সংগঠনের সদস্যরাও এই দলে রয়েছেন।হেঁটে, হাতির পিঠে এবং ট্র্যাপ ক্যামেরা লাগিয়ে— এই তিন ভাবে গণনার কাজ চলবে। পাশাপাশি বাঘের মল এবং পায়ের ছাপও খতিয়ে দেখা হবে। বাঘশুমারির কাজ চলার দরুন এই কদিন জঙ্গলে প্রবেশের ক্ষেত্রেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সকালের দুটি শিফটে সাধারণত পর্যটকদের জঙ্গল ঘুরিয়ে বাঘ দেখানো হয় । সে দুটি শিফট আগামী তিন দিন বন্ধ রাখা হবে বলে বনদফতর সূত্রে জানানো হয়েছে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...