Thursday, June 18, 2026

অবসর নিলেন দু’দিনের স্থায়ী বিচারপতি কেসাং ডোমা ভুটিয়া

Date:

Share post:

দু’দিনের জন্য স্থায়ী  বিচারপতি হয়েছিলেন। বুধবারই ছিল শেষ দিন। এদিনই অবসর নিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি কেসাং ডোমা ভুটিয়া। এক আইনজীবীর কথায়, এমন উদাহরণ দু’একটাই রয়েছে।



আরও পড়ুন:Prashant Kishore : কোনও রাজনৈতিক দল করছি না , স্পষ্ট জানিয়ে দিলেন পিকে


সুপ্রিম কোর্ট গত সপ্তাহে হাই কোর্টের কয়েক জন অস্থায়ী বিচারপতিকে স্থায়ী হিসাবে নিয়োগ করে। সেই তালিকায় ছিলেন বিচারপতি ডোমাও। গত ২৭ আগস্ট হাইকোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত হন ডোমা। একাধিক গুরুত্বপূর্ণ মামলায় অংশ নেন তিনি। প্রথমে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চের বিচারপতি ছিলেন। পরে তিনি প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চেও কিছুদিন কাজ করেছিলেন।


হাইকোর্টের ওয়েবসাইট অনুযায়ী, ২ মে বিচারপতি ডোমা ভুটিয়াকে স্থায়ী বিচারপতির পদে নিয়োগ করা হয়। আর বুধবার অর্থ্যাৎ ৪ মে তাঁর অবসরের কারণে তিনি মাত্র ২ দিনের জন্য স্থায়ী বিচারপতি হিসাবে কাজ করেন।

Related articles

ঘুরপথে বেসরকারীকরণ? ‘বন্ধু’ আদানির পকেট ভরাতে স্মার্ট মিটার নিয়ে দ্বিচারিতা বিজেপির

সাধারণ মানুষের পকেটে টান মেরে খাস শিল্পপতি-বন্ধু গৌতম আদানির ব্যবসার পরিধি বাড়াতেই কি রাজ্যে তোড়জোড় করে স্মার্ট মিটার...

হুগলি নদীতে আচমকা জোড়া টর্নেডোর তাণ্ডব! বরাতজোরে রক্ষা পেলেন মৎস্যজীবীরা

দুপুর গড়াতেই আকাশজুড়ে নামল ঘন কালো অন্ধকার। তার পরেই প্রকৃতির এক অদ্ভুত এবং ভয়ঙ্কর রূপের সাক্ষী থাকলেন দক্ষিণ...

চার বছরের মাথায় ফের ‘মহা-ভাঙন’! দল ছাড়ার মুখে উদ্ধবের ৬ লোকসভা সাংসদ

এবার লোকসভায় চরম বিপর্যয়ের মুখে পড়লেন উদ্ধব ঠাকরে। শিবসেনার (ইউবিটি) ৬ জন লোকসভা সাংসদ সরাসরি বিদ্রোহ ঘোষণা করে...

রাজ্যে আরও ৪টি মেডিক্যাল কলেজ, স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতিতে নয়া পদক্ষেপ

রাজ্যের চিকিৎসা পরিষেবা ও মেডিক্যাল শিক্ষার (West Bengal Health Department) ক্ষেত্রে নয়া পদক্ষেপ নবান্নের। কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর...