Thursday, June 18, 2026

চাকরি থেকে বিনা কারণে ছাঁটাই! প্রতিবাদে ব্যাঙ্কের সামনে ধরনায় যুবক

Date:

Share post:

চাকরি থেকে কোনও কারণ ছাড়াই এক যুবককে বসিয়ে দেওয়ার প্রতিবাদে এবার সরাসরি আন্দোলনে নবগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেস (TMC) ও যুব তৃণমূল কংগ্রেস। বিনা নোটিশে (Notice) কাজ থেকে বসিয়ে দেওয়ায় বাবার ছবি নিয়ে পোস্টার লিখে ব্যাঙ্কের সামনে ধরনায় বসলেন এক যুবক। আর তাঁর পাশে দাঁড়াল নবগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেস ও যুব তৃণমূল কংগ্রেস।

কোন্নগর (Konnagar) নবগ্রাম পিপলস কো-অপারেটিভ ক্রেডিট ব্যাঙ্ক লিমিটেডের সামনে এই ঘটনায় ভিড় জমে যায়।অভিযোগ, বাবা সুপ্রিয় মুখোপাধ্যায়ের মৃত্যুর পরে ২০২০ সালে চাকরি পেয়েছিলেন শুভম। দিন চারেক আগে হঠাৎ করেই ব্যাঙ্কের চেয়ারম্যান মানস রায় তাঁকে ডেকে বলেন, “তাঁকে আর কাজ করতে হবে না।” শুভম তাঁর মাকে নিয়ে চেয়ারম্যানের কাছে অনেক অনুনয়-বিনয় করলেও তাঁকে আর কাজে বহাল করা হয়নি। এরপর কাজ ফিরিয়ে দেওয়ার দাবিতে ব্যাঙ্কের সামনে ধরনায় বসেন ওই যুবক। তাঁকে সঙ্গ দিতে এগিয়ে আসে এলাকারই আরও কিছু লোকজন ও নবগ্রাম তৃণমূল ও যুব তৃণমূল।

শুভমের দাবি, খুব অল্প বেতনে তিনি কাজ করেন। তাঁর মায়ের চিকিৎসা থেকে সংসার চালানো সবই সেই বেতনের টাকাতেই চলে। এলাকার বাসিন্দারা তাঁকে সমর্থন করে চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন। ঘটনা প্রসঙ্গে নবগ্রাম অঞ্চল তৃণমূল সভাপতি অপূর্ব মজুমদার বলেন, ‘‘ওই যুবকের বাবা ব্যাঙ্কে চাকরি করতেন। তিনি মারা যাওয়ার পরে ছেলে চাকরি পান। কোনও কারণ ছাড়াই তাঁকে বরখাস্ত করা হয়েছে।’’ অপূর্বের অভিযোগ, ‘‘এই ব্যাঙ্কে যে সব কর্মচারী আছেন, তাঁদের মধ্যে যাঁরা তৃণমূল করেন বা সমর্থক তাঁদের বিনা কারণে শোকজ করা হচ্ছে, নয়তো বসিয়ে দেওয়া হচ্ছে। এটা চলতে পারে না। ব্যাঙ্কে আমরা কোনও অন্যায় হতে দেব না। যাঁকে বসিয়েছে, তাঁকে কাজে বহাল করতে হবে।’’ নবগ্রাম অঞ্চল তৃণমূল যুব কংগ্রেস নেতা শতদ্রু কর বলেন, যেখানে রাজ্য সরকার বলছে কোথাও কোনো কর্মচারীদের কাজ যাবে না, সেখানে ব্যাঙ্কের চেয়ারম্যান তুঘলকি শাসন জারি করে এক যুবককে কাজ থেকে বসিয়ে দিচ্ছে! এই যুবকের পাশে যুব তৃণমূল সব সময় আছে।

ধরনার খবর পেয়ে যায় আসেন কানাইপুর ফাঁড়ির পুলিশ। পরে উত্তরপাড়া থানার আইসি গিয়ে বোঝান আলোচনা করে সমস্যা মেটাতে। দু’দিন সময় দেন শুভম ও তাঁর সঙ্গীরা। চাকরিতে পুনর্বহাল না করলে আবার আন্দোলন হবে বলে জানিয়ে দেন তাঁরা। ব্যাঙ্কের চেয়ারম্যান মানস রায়কে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘‘আমি কলকাতায় ছিলাম। আমি শুনেছি এ রকম কিছু হয়েছে। পুরো ঘটনা জেনে তবেই বলতে পারব কী হয়েছে।’’

আরও পড়ুন- অবসর নিলেন দু’দিনের স্থায়ী বিচারপতি কেসাং ডোমা ভুটিয়া

Related articles

হুগলি নদীতে আচমকা জোড়া টর্নেডোর তাণ্ডব! বরাতজোরে রক্ষা পেলেন মৎস্যজীবীরা

দুপুর গড়াতেই আকাশজুড়ে নামল ঘন কালো অন্ধকার। তার পরেই প্রকৃতির এক অদ্ভুত এবং ভয়ঙ্কর রূপের সাক্ষী থাকলেন দক্ষিণ...

চার বছরের মাথায় ফের ‘মহা-ভাঙন’! দল ছাড়ার মুখে উদ্ধবের ৬ লোকসভা সাংসদ

এবার লোকসভায় চরম বিপর্যয়ের মুখে পড়লেন উদ্ধব ঠাকরে। শিবসেনার (ইউবিটি) ৬ জন লোকসভা সাংসদ সরাসরি বিদ্রোহ ঘোষণা করে...

রাজ্যে আরও ৪টি মেডিক্যাল কলেজ, স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতিতে নয়া পদক্ষেপ

রাজ্যের চিকিৎসা পরিষেবা ও মেডিক্যাল শিক্ষার (West Bengal Health Department) ক্ষেত্রে নয়া পদক্ষেপ নবান্নের। কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর...

মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই (AI)-এর অপব্যবহার রুখতে এবং ‘পার্সোনালিটি রাইটস’ বজায় রাখতে এবার আইনের দ্বারস্থ বলি অভিনেত্রী তথা...