Tuesday, June 23, 2026

লড়াই ব্যর্থ জাদেজার, ২২ রানে লর্ডসে হার টিম ইন্ডিয়ার

Date:

Share post:

ক্রিকেটের আঁতুড়ঘরে চওড়া হাসি ইংরেজদের মুখে। ভাগ্যের পরিহাস নাকি প্রথম থেকে পরিকল্পনার অভাবে লর্ডসের দ্বিতীয় ইনিংসে ১৯৩ রানের টার্গেট পূরণ করতে পারল না টিম ইন্ডিয়া তার উত্তর গম্ভীর- শুভমনদের (Shubman Gill) দিতে হবে নিশ্চয়ই। তবে স্কোরকার্ড বলছে ঐতিহ্যবাহী লর্ডসে (Lords) ২২ রানে জিতে সিরিজ ২-১ করে নিল ইংল্যান্ড। ধৈর্যের পরীক্ষায় ম্যাচ বাঁচানোর মরিয়া লড়াই করেছিলেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। ব্যাট হাতে সব থেকে বেশি সময় মাঠে কাটালেন বুমরাহ -সিরাজরা। কিন্তু ক্রিকেটদেবতা আজ বোধহয় ইংরেজদের সহায় ছিলেন। তাই শেষরক্ষা হল না।

ভারত- ইংল্যান্ড (Ind vs Eng) তৃতীয় টেস্টের ম্যাচ দেখতে দেখতে বড্ড বেশি করে বিরাট কোহলির অভাব বোধ হচ্ছিল। ভারতীয় মিডল অর্ডার যে দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিল নিঃসন্দেহে অস্বস্তিতে রাখবে কোচ ও ক্যাপ্টেনকে। লর্ডসে ১৯৩ রানের লক্ষ্যে ভারতের পৌঁছতে না পারার পিছনে প্রধান দায় ব্যাটারদের। শুভমন গিলদের ব্যাটিং ব্যর্থতায় ১৭০ রানে শেষ হল ভারতের ইনিংস। শেষ দিন জয়ের জন্য ভারতের দরকার ছিল ১৩৫ রান, ইংল্যান্ডের দরকার ছিল ৬ উইকেট। চেনা পরিবেশ কাজে লাগালেন স্টোকস, জফ্রা আর্চারেরা। ঋষভ পন্থ (৯), লোকেশ রাহুল (৩৯), ওয়াশিংটন সুন্দরেরা (০) । রাহুল আউট হওয়ার পরই ম্যাচের ফলাফল এক রকম ঠিক হয়ে গিয়েছিল। তবু জাডেজা মরিয়া লড়াই চালালেন। কিন্তু ম্যাচ জেতা গেল না। দ্বিতীয় টেস্ট জয় কি ভারতীয় প্লেয়ারদের অহংকার বাড়িয়ে দিয়েছিল? কারণ শেষবেলার লড়াইটুকু বাদ দিলে লর্ডস ম্যাচে রাহুলের ১০০ আর বুমরাহর পাঁচ উইকেট ছাড়া ভারতের প্রাপ্তির ভাঁড়ার তো শূন্য। অতীত আঁকড়ে লাভ নেই। টেস্ট ক্রিকেটে আর কোহলি নেই। ভারতীয় ক্রিকেটাররা এবার একটু সিরিয়াসলি ভাবতে শিখুন।

 

Related articles

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...