Friday, June 26, 2026

হাইকোর্টে বুধবার একসঙ্গে শুনানি ওড়িশা-দিল্লির পরিযায়ী শ্রমিকদের মামলার 

Date:

Share post:

ওড়িশা ও দিল্লিতে পরিযায়ী শ্রমিকদের আটকে রাখার অভিযোগে দায়ের হওয়া দুটি পৃথক মামলার একসঙ্গে শুনানি হবে কলকাতা হাইকোর্টে আগামী বুধবার। বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের ডিভিশন বেঞ্চ এই সিদ্ধান্ত নিয়েছে।

ওড়িশা সংক্রান্ত মামলায় রাজ্যের তরফে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের ৫৪৮ জন পরিযায়ী শ্রমিক বেআইনিভাবে আটক রয়েছে ওড়িশায়। তাঁদের অধিকাংশ মালদহ, মুর্শিদাবাদ ও বীরভূমের বাসিন্দা। আদালত জানতে চেয়েছে, আটক হওয়ার কারণ, কোনও এফআইআর হয়েছে কি না, বর্তমানে তাঁরা কোথায় রয়েছেন ও তাঁদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজ্যের মুখ্যসচিবকে ওড়িশার মুখ্যসচিবের কাছ থেকে এই তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছে আদালত।

দিল্লিতে বীরভূমের পাইকোর ৬জন শ্রমিককে ‘পুশব্যাক’-এর অভিযোগে আরেকটি হেবিয়াস কর্পাস মামলা হয়। তাঁদের সঙ্গেও তাঁদের পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন। এই বিষয়ে দ্রুত হস্তক্ষেপ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছে পরিবার। আদালত জানিয়েছে, এই দুটি মামলার একসঙ্গে শুনানি হবে বুধবার।

আরও পড়ুন- রানীগঞ্জে তৈরি হচ্ছে নতুন শিল্প পার্ক, সিদ্ধান্ত মন্ত্রিসভায়

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...