Friday, June 5, 2026

রানীগঞ্জে তৈরি হচ্ছে নতুন শিল্প পার্ক, সিদ্ধান্ত মন্ত্রিসভায়

Date:

Share post:

রাজ্যে শিল্পায়নে গতি আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য মন্ত্রিসভা। পশ্চিম বর্ধমানের রানীগঞ্জে নতুন শিল্প তালুক গড়ে তোলার প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রশাসনিক সূত্রে জানা গেছে রানীগঞ্জ থানা এলাকার মঙ্গলপুর ও ভক্তারনগর মৌজায় মোট ২০৫.০১ একর জমি রাজ্যের ভূমি ও ভূমি রাজস্ব দফতর হস্তান্তর রাজ্য শিল্প উন্নয়ন নিগম কে হস্তান্তর করবে। সেখানেই তৈরি হবে নয়া শিল্পতালুক । সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই জমি হস্তান্তরের সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে।

প্রশাসনের মতে, এই শিল্প পার্ক তৈরির মাধ্যমে পশ্চিম বর্ধমানে নতুন করে শিল্প সম্ভাবনা তৈরি হবে। যেহেতু অঞ্চলটি রেল ও সড়ক যোগাযোগে সুবিধাজনক, তাই পরিকাঠামো গড়ে তোলায় বিশেষ সমস্যা হবে না। কর্মসংস্থান ও ক্ষুদ্র-মাঝারি শিল্পের বিকাশের সম্ভাবনাও যথেষ্ট বলেই মনে করছে শিল্প দফতর।

আরও পড়ুন- রোপা ২০১৯-এর সুবিধা কাদের দেওয়া হয়েছে? জিটিএ নিয়োগ মামলায় প্রশ্ন বিচারপতির

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

৪৮ ঘণ্টার তল্লাশি: অবশেষে NIA-র জালে শওকত মোল্লা

বোমা বিস্ফোরণের ঘটনায় অবশেষে গ্রেফতার প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। বৃহস্পতিবার ভোর থেকে যে শওকত মোল্লার (Saokat Molla) খোঁজ...

তৃণমূলের নতুন কমিটি গঠন: পরিষদীয় ইস্যুতে আদালতে যাচ্ছে দল

৩ জুন দলের সব কমিটি ভেঙে দেওয়ার পরে ৫ জুনই নতুন কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। একদিকে একাধিক...

কর্মিসভা ডাকুন, বুঝবেন কত ধানে কত চাল: দিল্লিতে দলীয় সাংসদদের বার্তা কুণালের

রাজ্যের বিধানসভা নির্বাচনের পরে যেভাবে বিধানসভায় নতুন রাজনৈতিক ছক প্রকাশ্যে, সেই একই খেলা দিল্লির সংসদেও খেলার চেষ্টা বিজেপির।...

টাকার বিনিময়ে হকারদের জায়গা দেওয়ার অভিযোগ! গাড়ি ফেলে বেপাত্তা কাউন্সিলর সুশান্ত ঘোষ

ভিন রাজ্য থেকে গ্রেফতার কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। তোলাবাজির অভিযোগে বেশ কয়েকদিন ধরে তাঁকে খুঁজছিল...