Tuesday, June 23, 2026

কাশিয়াঙে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ডাওহিল ক্যাম্পাসে নয়া কোর্স, সাতটি অধ্যাপক পদের অনুমোদন দিল মন্ত্রিসভা

Date:

Share post:

উচ্চশিক্ষায় উত্তরবঙ্গের ভূমিকা জোরদার করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। দার্জিলিং জেলার কাশিয়াঙে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ডাওহিল ক্যাম্পাসে চালু হতে চলেছে নতুন কোর্স—“ইন্টার ডিসিপ্লিনারি ইন্টিগ্রেটেড মাস্টার্স প্রোগ্রাম ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন”।

সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে এই নতুন কোর্স চালুর পাশাপাশি সাতটি অধ্যাপক পদের অনুমোদন দেওয়া হয়েছে। ওই কোর্স পড়ানোর জন্য নিয়োগ হবে বিশেষজ্ঞ অধ্যাপক, যা উত্তরবঙ্গের পড়ুয়াদের জন্য উচ্চশিক্ষার এক নতুন দিগন্ত খুলে দেবে বলে মনে করছে শিক্ষা দফতর। প্রশাসনের মতে, এই সিদ্ধান্ত প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ডাওহিল ক্যাম্পাসকে একাডেমিক ও প্রশাসনিক গবেষণার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে। পাশাপাশি, পাহাড়ি অঞ্চলে উন্নত উচ্চশিক্ষা পৌঁছে দেওয়ার দিকেও এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।উল্লেখ্য, সম্প্রতি উত্তরবঙ্গের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলিতে পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি একাধিক নতুন কোর্স চালুর পরিকল্পনা নিয়েছে রাজ্য। কাশিয়াঙের এই সিদ্ধান্ত সেই দীর্ঘমেয়াদি শিক্ষানীতি রূপায়ণেরই অংশ।

আরও পড়ুন- রোপা ২০১৯-এর সুবিধা কাদের দেওয়া হয়েছে? জিটিএ নিয়োগ মামলায় প্রশ্ন বিচারপতির

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...