Friday, June 26, 2026

রোপা ২০১৯-এর সুবিধা কাদের দেওয়া হয়েছে? জিটিএ নিয়োগ মামলায় প্রশ্ন বিচারপতির

Date:

Share post:

জি.টি.এ(গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন) শিক্ষক নিয়োগ মামলায় অভিযুক্ত শিক্ষকদের কেন রোপা ২০১৯ এর সুবিধা দেওয়া হল জানতে চাইল কলকাতা হাইকোর্টের একক বেঞ্চ। সোমবার এই মামলার শুনানিতে বিচারপতি বিশ্বজিৎ বসু রোপা ২০১৯ সংক্রান্ত প্রশ্ন রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে তলব করেন কিন্তু অন্যান্য আরো বেশ কয়েকটি মামলায় উপস্থিত থাকার কারণে আদালতে উপস্থিত হতে পারেন না কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এতেই ক্ষুব্ধ হয়ে যান বিচারপতি বিশ্বজিৎ বসু। মামলার পরবর্তী শুনানি বৃহস্পতিবার। পরবর্তী শুনানির দিন অভিযুক্ত চাকরিপ্রার্থীদের রোপা ২০১৯-এর সুবিধা দেওয়া প্রসঙ্গে রাজ্য কী পদক্ষেপ নিল তা আদালতকে জানাতে হবে বলে নির্দেশ একক বেঞ্চের।

প্রসঙ্গত, সোমবার রাজ্যের তরফে আইনজীবী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় বলেন, এই মামলার শুনানি চলাকালীন তাঁরা জানতে পারে, রোপা ২০১৯-এর সুবিধা জিটিএ নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত চাকরিপ্রার্থীদের দেওয়া হয়েছে। অন্যদিকে, এদিন আবেদনকারীদের তরফে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, রেগুলার নিয়োগের ক্ষেত্রে নিয়ম অনুযায়ী রেগুলার ভ্যাকেন্সি ও রেগুলার অ্যাপয়েন্টমেন্ট রুল থাকা বাধ্যতামূলক। অথচ এই মামলায় তা মানা হয়নি। কোনও রকম ব্যাক ডোর পদ্ধতিতে চাকরি পাকা করার কোনও সুযোগ নেই। সব নাগরিকদের জন্যই সমান সুযোগ থাকা উচিত। একজন ক্যসুয়াল ওয়ার্কার বা কনট্রাকচুয়াল ওয়ার্কার কখনোই তাঁর চাকরি পার্মানেন্ট করে দিতে বলতে পারেনা না।

আরও পড়ুন- বার্ধক্য ভাতা প্রাপ্তিতে নতুন নিয়ম: নিয়ন্ত্রণ এখন কলকাতা পুরসভার হাতে

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...