Thursday, June 18, 2026

রাজ্য পুলিশে বড়সড় রদবদল! CID -এর দ্বায়িত্বে কে?

Date:

Share post:

ফের রাজ্য পুলিশের শীর্ষ স্তরে বড়সড় রদবদল করা হল। সম্প্রতি জঙ্গলমহলে নতুন করে মাথাচাড়া দিয়েছে ‘মাওবাদী আতঙ্ক’। মাওবাদীদের নাম করে একের পর এক  পোস্টার পড়েছে ঝাড়গ্রামের বেশ কয়েকটি জায়গায়। চলতি মাসেই  সেখানে প্রশাসনিক বৈঠক করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী,তার ঠিক আগে বদলি করে দেওয়া হল ঝাড়গ্রামের পুলিস সুপারকে বিশ্বজিৎ ঘোষ। নতুন পুলিস সুপার হলেন অরিজিৎ সিনহা।হাঁসখালিকাণ্ডে সময় রানাঘাটের পুলিস সুপার ছিলেন সায়ক দাস। দিন কয়েক আগে বদলি করা হয়েছে তাঁকে। রদবদল ঘটেছে মালদহ ও ডায়মন্ড হারবারের পুলিস সুপার পদেও। নতুন  ADG(CID) হলেন আর রাজশেখরন। IG (DEO)-র অতিরিক্ত দায়িত্ব পেলেন ব্যারাকপুরের পুলিস সুপার মনোজ ভার্মা।






আরও পড়ুন:Prashant Kishore : কোনও রাজনৈতিক দল করছি না , স্পষ্ট জানিয়ে দিলেন পিকে




দায়িত্ব কমল জ্ঞানবন্ত সিং-এর। স্রেফ  ADG (STF) নয়, ADG(CID) পদেও ছিলেন তিনি। বর্তমানে শুধুমাত্র ADG (STF) পদে রইলেন জ্ঞানবন্ত। DEO ডিরেক্টর পদ থেকে সরানো হয়েছিল জয়ন্ত বসুকে। ওই পদে এলেন এন আর বাবু।

Related articles

হুগলি নদীতে আচমকা জোড়া টর্নেডোর তাণ্ডব! বরাতজোরে রক্ষা পেলেন মৎস্যজীবীরা

দুপুর গড়াতেই আকাশজুড়ে নামল ঘন কালো অন্ধকার। তার পরেই প্রকৃতির এক অদ্ভুত এবং ভয়ঙ্কর রূপের সাক্ষী থাকলেন দক্ষিণ...

চার বছরের মাথায় ফের ‘মহা-ভাঙন’! দল ছাড়ার মুখে উদ্ধবের ৬ লোকসভা সাংসদ

এবার লোকসভায় চরম বিপর্যয়ের মুখে পড়লেন উদ্ধব ঠাকরে। শিবসেনার (ইউবিটি) ৬ জন লোকসভা সাংসদ সরাসরি বিদ্রোহ ঘোষণা করে...

রাজ্যে আরও ৪টি মেডিক্যাল কলেজ, স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতিতে নয়া পদক্ষেপ

রাজ্যের চিকিৎসা পরিষেবা ও মেডিক্যাল শিক্ষার (West Bengal Health Department) ক্ষেত্রে নয়া পদক্ষেপ নবান্নের। কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর...

মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই (AI)-এর অপব্যবহার রুখতে এবং ‘পার্সোনালিটি রাইটস’ বজায় রাখতে এবার আইনের দ্বারস্থ বলি অভিনেত্রী তথা...